কেরল বিধানসভায় সিএএ বাতিলের প্রস্তাব পাস করালেন পিনারাই বিজয়ন
সিএএ বাতিলের দাবি আরও জোরদার করতে চলেছে কেরল। রাজ্য বিধানসভা সর্বসম্মতিতে পাস হয়ে গেল সিএএ খারিজের দাবি।
সিএএ বাতিলের দাবি আরও জোরদার করতে চলেছে কেরল। রাজ্য বিধানসভা সর্বসম্মতিতে পাস হয়ে গেল সিএএ খারিজের দাবি। একদিনের জন্য বিশেষ অধিবেশন বসেছিল কেরল বিধানসভায়। সেখানেই মুখ্যমন্ত্রী দাবিটি পেশ করেন। পিনারাই বিজয়ন বিধানসভায় অভিযোগ করেছেন সিএএ লাগু করার অর্থই হল ধর্মের ভাদাভেদ তৈরি করা। বিজেিপ সরকার ধর্মের ভিত্তিতে দেশকে ভাগ করতে চাইছেন বলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। দেশে অস্থিরতা তৈরি করেছে এই সংশোধিত আইন।

পিনারাই বিজয়ন প্রথম থেকেই সিএএ-র বিরোধিতায় সরব হয়েছিলেন। িতনি বারবারই এই আইনকে ধর্মনিরপেক্ষতার পরিপন্থী বলে দাবি করেছিলেন। মঙ্গলবার বিধানসভায় প্রস্তাবটি পেশ করার পর মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন অভিযোগ করেন, দেশের সংবিধানকে লঙ্ঘন করছে এই আইন। কেন্দ্রের উচিত অবিলম্বে এই সংশোধনী ফিরিয়ে নেওয়া।
একই সঙ্গে পিনারাই বিজয়ন বিধানসভায় জানিয়েছেন কেরলে কোনও ডিটেনশন সেন্টার তৈরি হবে না। যদিও কেরল বিধানসভায় এই প্রস্তাব পেশের পরেই তার বিরোধিতা করেছিলেন বিজেপি বিধায়ক ও রাজাগোপাল। কিন্তু সেই বিরোধিতা ধোপে টেকেনি। প্রায় সর্বসম্মতিতেই পাস হয়ে যায় প্রস্তাবটি।












Click it and Unblock the Notifications