নবীন, নতুন মুখেই বাজিমাতের আসায় কেরল সিপিএম, নবীন অস্ত্রে কংগ্রেস বধের কৌশল বিজয়নের
নবীন, নতুন মুখেই বাজিমাতের আসায় কেরল সিপিএম, নবীন অস্ত্রে কংগ্রেস বধের কৌশল বিজয়নের
নতুন আর নবীন মুখের ভিড় কেরলে সিপিএমের প্রার্থী তালিকায়। আর কয়েকদিব পরেই ভোট নির্ঘণ্ট ঘোষণা করে েফলেছে নির্বাচন কমিশন। কেরলে এক দফাতেই ভোট হবে। এবারের ভোটে কংগ্রেসকে রুখতে নয়া কৌশল নিয়েছে বামেরা। একাধিক হেভিওয়েট নেতা মন্ত্রীকে বাদ দেওয়া হয়েছে প্রার্থী তালিকা থেকে। এই নিয়ে কেরলের রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।

কেরলে ভোট
কেরলেও ভোটের দামামা বেজে গিয়েছে। অবিজেপি রাজ্যগুলির মধ্যে অন্যতম শক্তিশালী রাজ্য েকরল। সেখানে বিজেপি কতটা কায়দা করতে পারবে তা নিয়ে গভীর সন্দেহ আছে। কারন কেরলে বামেদের সরকার।আর তাদের প্রবল প্রতিপক্ষ কংগ্রেস। কেরল বাম শাসিত রাজ্য হলেও এক দফাতেই কেরলে ভোট ঘোষণা করা হয়েছে। কাজেই কোমর বেঁধে প্রচারে নেমে পড়েছে সব রাজনৈতিক দল। অমিত শাহ গিয়ে প্রচার সেরে এসেছেন কেরলে।

বামেদের প্রার্থী তালিকা
১৪০টি বিধানসভা আসনের মধ্যে গতবার ৯২টি আসনে প্রার্থী দিয়েছিল সিপিএম। এবার সেটা কমিয়ে ৮৫ করেছে তারা। বাকি আসন অন্য শরিকদের ভাগে দিয়েছে পিনারাই বিজয়ন সরকার। সদ্য প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে।তাতে একাধিক হেভিয়েট নেতা মন্ত্রীর নাম বাদ দিয়েছে সিপিএম। টিকিট দেওয়া হয়নি রাজ্যের অর্থমন্ত্রী থমাস ইসক, পূর্তমন্ত্রী জি সুধাকরণ, িশল্পমন্ত্রী ই পি জয়ারাজন এবং শিক্ষামন্ত্রী সি রবীন্দ্রনাথকে। এছাড়াএ আইনমন্চ্রী একে বালন এবং স্পিকার পি শ্রীমাকৃষ্ণণকেও টিকিট দেয়নি পিনারাই বিজয়ন সরকার।

নতুন আর নবীন মুখের ভিড়
এবারের প্রার্থী তালিকায় নবীন আর নতুন মুখের ভিড় দেখা গিয়েছে। বেশিরভাগ প্রার্থীর বয়স ৪০ বছরের নীচে। ৮৫টি আসনের মধ্যে ৮৩টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তারমধ্যে ১২ জন মহিলা প্রার্থী। ৩০ বছরের নীচে বয়স ৪ জন প্রার্থীর। ৩১থেকে ৪০ বছরের মধ্যে বয়স ৮ জন প্রার্থীর। ৪১থেকে ৫০ বছর বয়সের মধ্যে রয়েছেন ১৩ জন প্রার্থী। ৫০থেকে ৬০ বছর বয়সের মধ্যে রয়েছেন ৩১ জন প্রার্থী। আর ৬০ বছরের উর্ধ্বে রয়েছেন ২৪ জন প্রার্থী।

শিক্ষিত প্রার্থী ভিড়
সিপিএম যত জনকে প্রার্থী করেছে তাঁদের শিক্ষাগত যোগ্যতাও অনেক বেশি। ৮৩ জন প্রার্থীর মধ্যে ৪৩ জনের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি রয়েছে। ২৮ জন আইনজীবী। ১৪ পোস্ট গ্র্যাজুয়েট। ২ জন পিএইচডি এবং ২ জন এমবিবিএস ডাক্তার ও ১ জন আর্কিটেক্স। কেরলে বামেদের এবার মূল এজেন্ডা শিক্ষা ওস্বাস্থ্য।সেকথা মাথায় রেখেই প্রার্থী বাছাই করা হয়েছে।

মাত্র ৮ মন্ত্রী প্রার্থী হয়েছেন
নতুন আর নবীন মুখের ভিড়ে হেভিওয়েট নেতা মন্ত্রীরা টিকিট না পেলেও পুরনো ৮ মন্ত্রী প্রতিদ্বন্দ্বিতা করছে.তার মধ্যে সবার প্রথমে নাম রয়েছে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের। এছাড়াও প্রার্থী হয়েছেন কাদকমপল্লি সুরেন্দ্ররন, জে মার্কিকুট্টি,. এমএম মনি, কেকে শৈলজা,এসি মইদ্দিন, টিপি রামকৃষ্ণ ও কেটি জলিল। এই আট মন্ত্রী এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাকিরা সকলেন নতুন আর নবীন।












Click it and Unblock the Notifications