এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনা: মোদী, করোনা আক্রান্ত শাহের ফোন বিজয়নকে! যুদ্ধকালীন তৎপরতা তুঙ্গে কেরলে

এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার জেরে পাইলট দীপক বসন্ত সাঠের মৃত্যু হয়েছে। এরপরই খবর আসতে শুরু করেছে বিমানের কো পাইলট গুরুতর অসুস্থ । শেষমেশ তাঁরও মৃত্যু বার্তা উঠে আসে। এই মুহূর্তে ঘটনার জেরে কী কী পরিস্থিতি কেরলের গ্রাউন্ড জিরোয় ঘটছে দেখে নেওয়া যাক।

 কেন দুর্ঘটনা?

কেন দুর্ঘটনা?

জানা গিয়েছে, ২ জন পাইলট সঠিক 'অ্যাপ্রোচ' নিয়ে অবতরণের রাস্তা ধরতে পারেননি। কারণ প্রবল বৃষ্টির জেরে সেখানের পরিস্থিতি ভালোভাবে দেখা যাচ্ছিল না। আর তার জেরেই এই বিপদ। প্রয়াত পাইলট দীপক সাঠে বহুদিনের অভিজ্ঞ পাইলট বলে খবর।

কোঝিকোড সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ

কোঝিকোড সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ

এদিনের বিমান হানার ঘটনায় বারবার মেঙ্গালুরু বিমানবন্দরের কথা স্মৃতিতে উঠে আসছে বহুজনের । বলা হচ্ছে, কোঝিকোড বিমানবন্দরে ভারতের সবচেয়ে বেশি ঝুঁকি পূর্ণ বিমানবন্দর। আর বৃষ্টি পড়ায় পরিস্থিতি সম্পর্কে পাইলটকে অবহিত করা হয়েছে কী না তা নিয়ে জল্পনা রয়েছে।

মোদী ,শাহের ফোন

মোদী ,শাহের ফোন

জানা গিয়েছে কেরলের ঘটনার জেরে দিল্লি থেকে মুহূর্তে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের কাছে ফোন যায়, নরেন্দ্র মোদীর। পাশপাাশি, করোনা আক্রান্ত অমিত শাহও বিজয়নকে ফোন করেন বলে খবর। পরিস্থিতি সম্পর্ক দুই দিল্লির মন্ত্রীই অবহিত হয়েছেন। উল্লেখ্য, মোদী কেরলের ভূমি ধসের জেরে ৫০ হাজার টাকার ক্ষতিপূরণের কথা জানিয়েছেন। এদিকে, বিমান দুর্ঘটনার জেরে যে তিনি গভীর শোকতপ্ত,তাও টুইটে জানিয়েছেন মোদী

পুলিশ, এনডিআরএফ ডাক

পুলিশ, এনডিআরএফ ডাক

এদিকে, পুলিশ ও এনডিআরএফ এসে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পারে , তার জন্য বার্তা দেওয়া হয়েছে কেরলের সরকারের তরফে। সাহায্য চাওয়া হয়েছে এনডিআরএফ এর।

 হতাহতের খবর

হতাহতের খবর

জানা গিয়েছে এখনও পর্যন্ত সেখানে ৪ জনের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ রয়েছেন ৪৫ জন। কেরলের বিমানবন্দরের কন্ট্রোল রুমের নম্বর -056 546 3903, 0543090572, 0543090572, 0543090575।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+