কেরল : বাবা হল ১২ বছরের ছেলে

কন্যা সন্তানের বাবা হল ১২ বছরের এক ছেলে। মায়ের বয়স ১৭ বছর। এই ঘটনাটি ঘটেছে কেরলের কোচিতে। ডিএনএ পরীক্ষা করিয়ে এই বিষয়ে নিশ্চিত হওয়া গিয়েছে।

কোচি, ২৪ মার্চ : কন্যা সন্তানের বাবা হল ১২ বছরের এক ছেলে। মায়ের বয়স ১৭ বছর। এই ঘটনাটি ঘটেছে কেরলের কোচিতে। ডিএনএ পরীক্ষা করিয়ে এই বিষয়ে নিশ্চিত হওয়া গিয়েছে।

গত বছরের নভেম্বরেই ১৭ বছরের মেয়েটি কন্যাসন্তানতে জন্ম দেওয়ার পরই ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল ছেলেটিকে। ছেলেটি ও মেয়েটি তুতো ভাইবোন। তাদের বাড়িও পাশাপাশি বলে জানায় পুলিশ।

কেরল : বাবা হল ১২ বছরের ছেলে

পুলিশের তরফে জানানো হয়েছে, ছেলেটির পিতৃত্ব নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা করানো হয়েছিল, কন্যা সন্তানের রক্তের নমুনা, এবং অভিযুক্ত ছেলেটির রক্তের নমুনা থেকে ডিএনএ গঠন মিলে গিয়েছে, যা থেকে নিশ্চিত হওয়া গিয়েছে, মেয়েটির বাবা ওই ছেলেটিই।

প্রথমে মেয়েটি ছেলেটির নাম বলতে চায়নি। যদিও পরে নিজের তুতো ভাইয়ের নাম পুলিশকে জানায় মেয়েটি। যেহেতু অভিযুক্ত নাবালক তাই এই মামলাটি জুভেনাইল জাস্টিস বোর্ডের কাছে পাঠানো হয়েছে। আপাতত জামিনে মুক্ত ছেলেটি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+