ভোটের আগে দিল্লিতে অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন নিয়ে বড় ঘোষণা কেজরিওয়ালের

বছর ঘুরলে দিল্লিতে বিধানসভা ভোট। প্রচারের কাজ শুরু করে দিয়েছে আম আদমি পার্টি। এবার বড় ঘোষণা করলেন অরবিন্দ কেজরিওয়াল। অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন নিয়ে বড় ঘোষণা করলেন তিনি।

দিল্লিতে আরও ৮০ হাজার মানুষকে এই অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন আওতায় আনা হয়েছে। বার্ধক্যভাতা নেওয়া ব্যক্তিদের সংখ্যা আগামী দিনে আরও বাড়বে। সেই ইঙ্গিতও দিয়েছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷

arvind kaijriwal

সামনের বছর ফেব্রুয়ারি মাসে দিল্লিতে বিধানসভা ভোট। জল, বিদ্যুৎ, স্বাস্থ্য, শিক্ষা খাতে সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে আপের পক্ষ থেকে। পরের বার ভোটে জিতে ফিরলে এই সব গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি বাস্তব হবে। সেই কথাও বলা হয়েছে। এবার এই অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন নিয়ে অরবিন্দ কেজরিওয়াল বার্তা দিলেন।

আপপ্রধান অরবিন্দ কেজরিওয়াল সোমবার একটি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। দিল্লি সরকার শহরের অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য একটি সুখবর এনেছে। এখন ৮০ হাজার নতুন পেনশনভোগী তালিকাভুক্ত হলেন। রাজধানীতে মোট ৮ লক্ষ ৫০ হাজার প্রবীণ পেনশন পাবেন। কেজরিওয়াল বলেছেন, ৬০ থেকে ৬৯ বছর বয়সী অবসরপ্রাপ্ত ব্যক্তিরা প্রতি মাসে দুই হাজার টাকা করে পাবেন। ৭০ বছরের বেশি বয়সী প্রবীণদের প্রতি মাসে আড়াই হাজার টাকা করে দেওয়া হচ্ছে। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, মন্ত্রিসভা এটি পাশ করেছে। এটি কার্যকরও হয়েছে। তাঁর মতে, ১০ হাজারেরও বেশি নতুন আবেদন গৃহীত হয়েছে।

কেন্দ্র ও বিজেপির দিকেও খোঁচা দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। কেন্দ্রের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন তিনি। যেখানে ডবল ইঞ্জিনের সরকার, সেখানে বয়স্করা কম অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন পান। ডবল ইঞ্জিন সরকার না করে একক ইঞ্জিন বেছে নেওয়ার কথা বললেন তিনি।

অরবিন্দ কেজরিওয়াল বলেন, " আমি যখন জেলে গিয়েছিলাম, তখন অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন বন্ধ করে দেওয়া হয়েছিল। এটা পাপ। জেল থেকে বের হওয়ার পর আবার পেনশন শুরু হয়েছে।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+