নিকৃষ্টতম শাসনের রেকর্ড গড়বেন কেজরিওয়াল, দাবি লালুর

অরবিন্দ কেজরিওয়ালের উত্থান দেশের রাজনীতিতে কী বার্তা নিয়ে এল, তা লালুকে জিজ্ঞাসা করেন সাংবাদিকরা। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে রাষ্ট্রীয় জনতা দল সুপ্রিমো বলেছেন, "কেজরিওয়াল দিল্লির মানুষকে যে স্বপ্ন দেখিয়েছেন, তা বড়সড় নাটক ছাড়া আর কিছু নয়। আমি বলছি, দিল্লিতে উনি নিকৃষ্টতম শাসনের রেকর্ড গড়বেন। রাজা হরিশচন্দ্র তো নন! এক মাসেই দিল্লির মানুষ বুঝবেন, তাঁরা কত বড় ভুল করেছেন। বিশেষত যাঁরা বস্তিবাসী, তাঁরা জানেন না ভুলটা কী করেছেন।"
তিনি আরও বলেন, রাহুল গান্ধী হলেন রাহুল গান্ধীই! নরেন্দ্র মোদী বা অরবিন্দ কেজরিওয়াল তাঁর সামনে কিছুই নয়। ওঁদের তোল্লাই দিয়েছে মিডিয়া।
আসন্ন লোকসভা ভোটে কংগ্রেসের সঙ্গে আঁতাঁত হচ্ছে রাষ্ট্রীয় জনতা দলের। স্বাভাবিকভাবে কংগ্রেস এখন লালুর 'নয়নমণি'। বিহারে নীতীশ কুমারের বিরুদ্ধে লড়াইয়ে লালু কংগ্রেস ছাড়া আর কাউকে পাশে পাননি। প্রসঙ্গত, কিছুদিন আগে পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় জামিনে ছাড়া পেয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications