অসুস্থতার কারণে আন্নার সঙ্গে আজ দেখা করছেন না কেজরিওয়াল

আপ মুখপাত্র মনীশ সসোডিয়া জানিয়েছেন, জ্বর হয়েছে কেজরিওয়ালের। সেই জন্যই আজ আন্নাকে সমর্থন করতে মহারাষ্ট্রের রালেগন সিদ্ধিতে যেতে পারছেন না আপ প্রধান।
মঙ্গলবার থেকে জন লোকপাল বিলের দাবীতে অনির্দিষ্টকাল অনশনের জন্য বসেছেন আন্না। সেখানেই আন্নার সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ছিল কেজরিওয়ালের। তাঁর পরিবর্তে দলের অন্য সদস্য কুমার বিশ্বাস,সঞ্জয় সিং এবং গোপাল রাই ইতিমধ্যেই আন্নার সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য রওনা হয়ে গিয়েছেন।
গতকাল জনসমক্ষে আন্নার সঙ্গে দেখা করতে যাওয়ার কথা জানিয়েছিলেন কেজরিওয়াল। জনসভাতের সময়ই অসুস্থ বোধ করতে শুরু করেন কেজরিওয়াল। সভা শেষ হতেই ডাক্তার দেখানো হয়। চিকিৎসকরা তাঁকে সম্পূর্ণ বিশ্রাম নিতে বলেছেন। সুস্থ হয়ে গেলেই আন্নার সঙ্গে দেখা করতে রালেগন সিদ্ধিতে কেজরিওয়াল যাবেন বলেও জানিয়েছেন মনীশ সসোডিয়া।












Click it and Unblock the Notifications