খাদি ক্যালেন্ডারে গান্ধীজির জায়গায় মোদী, সমালোচনা করতে গিয়ে হাসির খোরাক কেজরিওয়াল!

খাদি উদ্যোগ ক্যালেন্ডার ও ডায়রিতে নরেন্দ্র মোদীর ছবি দেখার পর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইট করে সোস্যাল মিডিয়ায় হাসির খোরাক হলেন অরবিন্দ কেজরিওয়াল।

নয়াদিল্লি, ১৩ জানুয়ারি : খাদি গ্রামীণ শিল্প কমিশন KVIC-র প্রকাশিত ২০১৭ সালের ক্যালেন্ডার ও ডায়রিতে জাতীর জনক মহাত্মা গান্ধীকে বেদখল করে জায়গায় নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবিতে নরেন্দ্র মোদীকে 'চরকা' কাটতে দেখে চমকেছেন অনেকেই। একেবারে গান্ধী ভঙ্গিতেই দেখা গিয়েছে মোদীকে।['অরবিন্দ' দূরত্ব রাখতে চাইছে 'কেজরিওয়াল'-এর থেকে!]

বৃহস্পতিবার থেকে এই খবরে উত্তাল সোস্যাল মিডিয়া। অনেকেই মহাত্মা গান্ধীর জায়গায় নরেন্দ্র মোদীকে দেখে সমালোচনায় মুখর হয়েছে। সেই জোয়ারেই গা ভাষাতে গিয়ে সোস্যাল মিডিয়ায় হাসির খোরাক হলেন অরবিন্দ কেজরিওয়াল।[গান্ধীজি জাতির জনক, মোদীবাবু কী? খাদির ক্যালেন্ডারে বিস্ময় পরিবর্তনে প্রশ্ন মমতার]

খাদি ক্যালেন্ডারে গান্ধীজির জায়গায় মোদী, সমালোচনা করতে গিয়ে হাসির খোরাক কেজরিওয়াল!

খাদি উদ্যোগ ক্যালেন্ডার ও ডায়রিতে নরেন্দ্র মোদীর ছবি দেখার পর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইট করে বলেন, "গান্ধী হওয়ার জন্য, অনেক জন্মের তপস্যা করতে হয়। শুধু চরকা কাটার অভিনয় করলেই গান্ধী হওয়া যায় না। বরং লোকে উপহাসের পাত্র হয়।" শুক্রবার সকাল থেকেই "#चरखा_चोर_मोदी" (চরকা_চোর_মোদী) এই হ্যাসট্যাগ ট্রেন্ড করতে শুরু করে।[দিল্লিতে জাঁকিয়ে শীত পড়তেই এই কাণ্ড করলেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল!]

কেজরিওয়ালের এই পোস্ট ঘিরে বহু মোদী সমর্থকই অরবিন্দ কেজরিওয়ালের চরকা কাটার ছবি পোস্ট করে কেজরিওয়ালকে নিশানা করতে শুরু করে। মোদীকে নিশানা করতে গিয়ে কীভাবে আক্রমণের শিকার হলেন কেজরিওয়াল দেখে নিন এক ঝলকে।[পাকিস্তানি জঙ্গিদের পোস্টারে কেজরিওয়ালের ছবি, আপ-বিজেপি কাজিয়া তুঙ্গে]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+