কংগ্রেসের সমর্থনে দিল্লিতে সরকার গড়ছেন কেজরিওয়াল

শুক্রবার অরবিন্দ কেজরিওয়াল বলেন, "দিল্লির অন্তত ৭৫ শতাংশ মানুষ চাইছেন আমরা সরকার গড়ি। সব দিক বিবেচনা করে মনে হয়েছে, সরকার গঠন করে আমাদের প্রতিশ্রুতি মোতাবেক কাজ করলে লোকসভা ভোটে বড়সড় লাভ তুলতে পারব। সমর্থন দেওয়ার পর কংগ্রেসের ভূমিকা কী হবে, তা নিশ্চয় মানুষের নজরে থাকবে।"
অরবিন্দ কেজরিওয়ালের ঘনিষ্ঠ পরামর্শদাত্রী কিরণ বেদী বলেছিলেন, বিজেপি-র সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়া উচিত আমআদমি পার্টির। কিন্তু, সেই পরামর্শ উড়িয়ে দিয়েছিলেন কেজরিওয়াল। জানিয়েছিলেন, কংগ্রেস বা বিজেপি, কারও সঙ্গে হাত মেলাবে না আমআদমি পার্টি। কিন্তু রাজনীতির এমনই প্যাঁচ, যে শেষ পর্যন্ত কংগ্রেসের সঙ্গে ঘর করতে রাজি হতে হল অরবিন্দ কেজরিওয়ালকে।












Click it and Unblock the Notifications