সার্জিক্যাল অ্যাটাক: মোদীর সিদ্ধান্তকে স্যালুট জানালেন কেজরিওয়াল !

নয়াদিল্লি, ৩ অক্টোবর : এটাই প্রথমবার প্রধানমন্ত্রী মোদী এবং কেন্দ্রের প্রশংসায় পঞ্চমুখ হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শুধু কি প্রশংসা, সার্জিক্যাল অ্যাটাকের সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে স্যালুট জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী। এর আগে কংগ্রেসের সভানেত্রীর গলাতেও একই সুর শোনা গিয়েছিল। সার্জিক্যাল অ্যাটাকের সাফল্যের পরেই সোনিয়া গান্ধী, প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলেন। এর পরে আরও একধাপ এগিয়ে সেই একই সুর শোনা গেল অরবিন্দ কেজরিওয়ালের গলাতেও। [সীমান্ত পেরিয়ে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে 'সার্জিক্যাল অ্যাটাক' ভারতীয় সেনার]

উল্লেখ্য দিল্লিতে কেজিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টির সরকার ক্ষমতায় আসার পর থেকেই সরাসরি মোদী সরকারের সঙ্গে বিভিন্ন ইস্যুতে সংঘাত জড়িয়ে পড়ে। কিন্তু সেই কেজরিওয়াল এমন পরিবর্তন কেন?এর উত্তর কেজরিওয়াল নিজেই দিয়েছেন। দেশের উপরে একাধিক হামলার যোগ্য জবাব দিতে প্রধানমন্ত্রী সার্জিক্যাল স্ট্রাইকের সিদ্ধান্তে খুশি হয়ে এই মন্তব্য করেন কেজরিওয়াল। [সার্জিক্যাল অ্যাটাকের পরে এবার সাইবার অ্যাটাকের জন্য প্রস্তুত ভারতীয় হ্যাকাররা !]

সার্জিক্যাল অ্যাটাক: মোদীর সিদ্ধান্তকে স্যালুট জানালেন কেজরিওয়াল !

প্রধানমন্ত্রীকে স্যালুট জানানোর পাশাপাশি একটি আর্জি রেখেছেন কেজরিওয়াল। প্রধানমন্ত্রীকে করে উদ্দেশ্য করে কেজরিওয়াল বলেন, "সন্ত্রাসবাদ প্রসঙ্গে পাকিস্তানের অবস্থান এবং সার্জিক্যাল অ্যাটাকের পরে বার বার মিথ্যাচার করে চলেছে পাকিস্তান।" তাই আন্তর্জাতিক মঞ্চের সামনে পাকিস্তানের মুখোশ খুলে দেওয়ার আর্জি প্রধানমন্ত্রীর কাছে রাখেন কেজরিওয়াল। [কীভাবে পাকিস্তানে ঢুকে হামলা চালাল ভারতীয় সেনা, জেনে নিন বিস্তারিত]

কেজরিওয়াল আরও বলেন, সার্জিক্যাল অ্যাটাকের পরে পাকিস্তান মানসিক ভারসাম্য হারিয়ে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে এবং নোংরা রাজনীতি করছে। পাকিস্তান আন্তর্জাতিক স্তরে ভারতের বিরুদ্ধে মিথ্যা প্রচারে নেমেছে বলেও কেজরিওয়াল অভিযোগ করেন। এই সব কিছুর যোগ্য জবাব দেওয়ার জন্য নরেন্দ্র মোদীর কাছে আর্জি জানান দিল্লির মুখ্যমন্ত্রী।

তবে সাধারণ মানুষ থেকে বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষকরাও কেজরিওয়ালের এহেন মোদী প্রশংসায় পঞ্চমুখ হওয়ার পিছনে অন্য কোনও কারন রয়েছে কিনা তা নিয়ে সংশয়ে রয়েছেন। গত কয়েকদিনে সার্জিক্যাল স্ট্রাইকের পরে পাকিস্তানের উপর যে চাপ তৈরি হয়েছে তাকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার যে আর্জি কেজরিওয়াল জানিয়েছেন তাকে অনেকেই সমর্থন করবেন বলেই মনে করছেন বিশেষঞ্জরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+