যোগীকে টক্কর দিতে উত্তরপ্রদেশে সর্বশক্তি দিয়ে ঝাঁপাচ্ছে কেজরির আপ, লড়াই ৪০৩ কেন্দ্রেই

যোগীকে টক্কর দিতে উত্তরপ্রদেশে সর্বশক্তি দিয়ে ঝাঁপাচ্ছে কেজরির আপ, লড়াই ৪০৩ কেন্দ্রেই

বেজে গিয়েছে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের দামামা। এদিকে শেষ মুহূর্তের ঘুঁটি সাজাতে ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে শাসক বিরোধী প্রতিটা রাজনৈতিক দল। এদিকে কিছুদিন আগেই গুরাত বিধানসভাতে লড়ার কথা জানিয়েছিল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। এবার তারা লড়তে চলেছে উত্তরপ্রদেশেও। ইতিমধ্যেও নির্বাচনী লড়াইয়ের পাকাপাকি ঘোষণাও করে ফেলেছে তারা।

লড়াই হবে প্রতিটা কেন্দ্রেই

লড়াই হবে প্রতিটা কেন্দ্রেই

সূত্রের খবর, আসন্ন নির্বাচনে উত্তরপ্রদেশের ৪০৩টি আসনেই লড়বে আম আদমি পার্টি। আগামী ১৫ দিনেই প্রকাশিত হবে প্রার্থী তালিকায এদিকে এবারের নির্বাচনে যে আপ অংশ নিতে পারে সেই গুঞ্জন আগেই শোনা যাচ্ছিল। দিল্লিতে দেওয়া পরিষেবার মাধ্যমে মোদি-শাহকে হারিয়ে ২০২০ সালে ফের দিল্লির মসনদে বসেছেন কেজরিওয়াল। তাই প্রতিবেশী উত্তরপ্রদেশকেও এবার পাখির চোখ করছে কেজরি শিবির। অন্যান্য দলের মতই হাল ছাড়তে নারাজ আম আদমি পার্টিও।

একগুচ্ছ কর্মসূচী নিয়ে মাঠে নামছে কেজরিওয়ালের আম আদমি পার্টি

একগুচ্ছ কর্মসূচী নিয়ে মাঠে নামছে কেজরিওয়ালের আম আদমি পার্টি

এদিকে মোদী ব্রিগেডকে উত্তরপ্রদেশে ধাক্কা দিতে একগুচ্ছ কর্মসূচী নিয়ে মাঠে নামছে কেজরিওয়ালের আম আদমি পার্টি। আগামী ১৪ সেপ্টেম্বর উত্তরপ্রদেশের অযোধ্যাতে রাম জন্মভূমির কাছেই 'তেরঙা যাত্রা' করার কথা রয়েছে আপের। সূত্রের খবর এই কর্মসূচিতে নেতৃত্বে থাকবেন উপ মুখ্যমন্ত্রী মণীষ সিসোদিয়া ও সাংসদ সঞ্জয় সিং। এদিকে দুদিন আগেই চারদিনের উত্তরপ্রদেশ সফর শেষ করে ফিরে গিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। যা নিয়ে রাজনৈতিক মহলে বিস্তর জলঘোলা হয়।

৪০৩টি কোন্দ্রেই তেরঙা যাত্রা

৪০৩টি কোন্দ্রেই তেরঙা যাত্রা

বিরোধীদের দাবি রাষ্ট্রপতির সফর থেকে রাজনৈতিক ফায়দা তুলেছে বিজেপি। যা অনৈতিক। মুখ খুলেছেন আপ নেতারাও। অন্যদিকে উত্তরপ্রদেশে আপের দায়িত্বে থাকা সঞ্জয় সিং দলীয় কর্মীদের বুথ পর্যায়ে নির্বাচনের প্রস্তুতি জোরকদমে শুরু করে দিয়েছেন বলে জানা যাচ্ছে। বেশ কিছু বিষয়ে দেওয়া হচ্ছে বিশেষ প্রশিক্ষণ। এদিকে 'তিরঙ্গা যাত্রা' কে সফল করতেও আপের তরফে কোনো খামতি রাখা হবে না বলে জানান তিনি। আগামীতে রাজ্যের ৪০৩টি বিধানসভা কেন্দ্রেই এই যাত্রার আয়োজন করা হবে বলে জানান তিনি।

জনস্বাস্থ্য ও জনশিক্ষায় জোর

জনস্বাস্থ্য ও জনশিক্ষায় জোর

এদিকে এবারের উত্তরপ্রদেশ নির্বাচনে বড় ফ্যাক্টর হতে চলেছে ব্রাহ্মণ ভোট। আর সেদিকে নজর দিয়ে মাঠে নেমেছে সমাজবাদী পার্টি, বহুজন সমাজবাদী পার্টি এমনকী বিজেপিও। তবে ব্রাহ্মণ ভোট টানতে আপাতত বিশেষ কোনও স্ট্র্যাটেজি নিয়ে মাঠে নামতে দেখা যায়নি আপকে। তাদের দাবি সামগ্রিক উন্নয়নের প্রতিশ্রুতিকে সামনে রেখেই হবে নির্বাচনী লড়াই। জোর দেওয়া হবে জনস্বাস্থ্য ও জনশিক্ষায়।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+