আবগারি দুর্নীতিতে দেশের ৩৫ জায়গাতে তল্লাশি ইডির! নোংরা রাজনীতি, টুইট কেজরির

বিপদ বাড়ছে কেজরিওয়াল সরকারের! দিল্লিতে আবগারি নীতি সংক্রান্ত বিষয়ে মোটা অঙ্কের লেনদেন হয়েছে। আর এই সংক্রান্ত তথ্য হাতে পাওয়ার পরেই দিল্লি, পাঞ্জাব সহ দেশের অন্তত ৩৫টি জায়গাতে তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

ED Raid on Delhi Excise Policy case: বিপদ বাড়ছে কেজরিওয়াল সরকারের! দিল্লিতে আবগারি নীতি সংক্রান্ত বিষয়ে মোটা অঙ্কের লেনদেন হয়েছে। আর এই সংক্রান্ত তথ্য হাতে পাওয়ার পরেই দিল্লি, পাঞ্জাব সহ দেশের অন্তত ৩৫টি জায়গাতে তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

ইতিমধ্যে এই বিষয়ে দিল্লি আবগারি দুর্নীতির তদন্তে ময়দানে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আর তাতে দিল্লির উপ মুখ্যমন্ত্রীর বাড়িতেও তল্লাশি চালায় সিবিআই। এবার এই অনিয়মে অবৈধ লেনদেনের খোঁজ পেতে দেশের অন্তত ৩৫টি জায়গাতে তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা।

তদন্ত চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

তদন্ত চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

জানা যাচ্ছে, বেশ কিছু নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তদন্ত চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বিভিন্ন মদ ডিস্ট্রিবিউটারের বাড়ি এবং দফতর, মদ বিক্রেতা সহ বিভিন্ন জায়গাতে এই তল্লাশি চালানো হচ্ছে বলে জানা যাচ্ছে। শুক্রবার ভোর থেকেই এই তল্লাশি শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। প্রথমেই রয়েছে দিল্লি। এছাড়াও পাঞ্জাব, হায়দরাবাদ সহ অন্তত ৩৫ টি জায়গাতে এই তল্লাশি চলছে বলে খবর। এজন্য বিশেষ টিম ইডির তরফে তৈরি করা হয়েছে বলেও খবর।

কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর।

কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর।

তবে এই তল্লাশির খবর সামনে আসার পরেই কড়া ভাষায় বিজেপিকে আক্রমণ শানান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। নোংরা রাজনীতি করা হচ্ছে বলে তোপ তাঁর। শুধু তাই নয়, কেন্দ্রের নোংরা রাজনীতির স্বীকার কেন্দ্রীয় সরকারি আধিকারিকরা হচ্ছেন বলেও আক্রমণ দিল্লির মুখ্যমন্ত্রীর। একদিকে যখন তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা অন্যদিকে একের পর এক টুইট কেজরিওয়ালের। তিনি লিখেছেন, ৫০০ এরও বেশি তল্লাশি, তিন মাস ধরে সিবিআই/ইডির ৩০০ এরও বেশি আধিকারিক ২৪ ঘন্টা ধরে লেগে রয়েছে। শুধু মনিষ শিশোদীয়ার বিরুদ্ধে প্রমাণ খুঁজতে। কিন্ত্য কিছুই পাওয়া যায়নি বলেও দাবি কেজরির। কারণ সে কিছুই করেনি বলে দাবি তাঁর। নোংরা রাজনীতি করা হচ্ছে। এভাবে কি দেশ মাথা তুলে দাঁড়াতে পারবে? কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর।

সত্য সামনে আসবেই।

সত্য সামনে আসবেই।

বলে রাখা প্রয়োজন, দিল্লি আবগারি দুর্নীতির তদন্ত করছে সিবিআই। আর সেই তদন্তে ইতিমধ্যে একাধিক কেজরি সরকারের আধিকারিকদের দফায় দফায় জেরা করেছে সিবিআই। এমনকি বিভিন্ন জায়গাতে তল্লাশি চলছে। এমনকি দিল্লির উপ মুখ্যমন্ত্রী মনিষ শিশোদিয়ার বাড়িতে এবং দফতরে পর্যন্ত তল্লাশি চালানো হয়েছে। যদিও এই ঘটনায় বেশ কয়েকজন গ্রেফতার করেছে কেন্দ্রীয় সংস্থা। আর এর মধ্যেই ইডির এই তল্লাশি ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। বিজেপির পালটা দাবি, কিছু না করলে এত ভয় পাওয়ার কিছু নেই। তবে সত্য সামনে আসবেই বলে দাবি বিজেপি নেতৃত্বের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+