উত্তরপ্রদেশে হাল ফ্যাশন 'কেজরিওয়াল মাফলার'

ব্যাপারটা কেমন? লখনউয়ের দোকানি কুশল তানেজার বক্তব্য, "বিখ্যাত লোকেদের মানুষ অনুকরণ করে। আর অনুকরণের সেরা উপায় হল পোশাক। শীতের শুরুতেই অনেক মানুষ এসে খোঁজ করেছিলেন, অরবিন্দ কেজরিওয়াল যেমন মাফলার পরেন, তেমন কিছু আমরা রাখি কি না। প্রথমে দু'-একজন এসে বলেছিল। আমরা পাত্তা দিইনি। যখন অনেকে এসে জিজ্ঞাসা করতে শুরু করল, তখন ভাবলাম। তার পর অর্ডার দিয়ে বানানোর ব্যবস্থা হল। প্রথমে আমাদের শহরে শুরু হয়েছিল। এখন এলাহাবাদ, কানপুর, গাজিয়াবাদ, মোরাদাবাদ, যে কোনও শহরে গেলেই পাবেন কেজরিওয়াল মাফলার।" তিনি আরও জানান, গরমকালে সুতির মাফলার বিক্রি করা হবে। রং অবশ্য একই থাকবে। ধূসর। প্রচণ্ড গরমে ঘাম মুছতে কাজে লাগবে।
প্রসঙ্গত, নেতাদের অনুকরণে ফ্যাশন স্টেটমেন্ট নতুন কিছু নয়। গান্ধী টুপি, জওহর কোট, মোদী কুর্তা আগেই বিখ্যাত হয়েছে। সেই তালিকায় জায়গা করে নিল কেজরিওয়াল মাফলার।












Click it and Unblock the Notifications