কথা রাখলেন কেজরিওয়াল, ভরতুকি বাড়িয়ে বিদ্যুতের দাম কমাল আপ সরকার

দিল্লিবাসীকে বিনামূল্যে পানীয় জল দেওয়ার ঘোষণার পর এবার বিদ্যুতের দাম কমাল আপ সরকার৷ নতুন বছর শুরুর আগের দিনই দিল্লিবাসীকে সস্তায় বিদ্যুত্ দেওয়ার কথা ঘোষণা করলেন নতুন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷
সরকারি কোষাগার থেকে অতিরিক্ত ২০০ কোটি টাকা বিদ্যুতে ভরতুকিবাবদ খরচ করতে হবে৷
আগের হিসাব অনুযায়ী,২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারের জন্য ইউনিট প্রতি বিদ্যুতের দাম ধরা হতো ৩ টাকা ৯০ পয়সা। এর মধ্যে সরকারের ভরতুকি থাকত ১ টাকা ২০ পয়সা। ফলে ০ থেকে ২০০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারকারীদের এক ইউনিটের জন্য দিতে হতো ২ টাকা ৭০ পয়সা।
নয়া হিসাবে এবার দিল্লির জনগণকে বিদ্যুতের প্রতি ইউনিট ব্যবহারের জন্য ১ টাকা ৯৫ পয়সা দিতে হবে।
অন্যদিকে আগে প্রতিমাসে ২০০ থেকে ৪০০ ইউনিট বিদ্যুত্ খরচ হলে বিদ্যুতের দাম ধরা হত পাঁচ টাকা ৮০ পয়সা৷ এর মধ্যে সরকার ভর্তুকি দিত ৮০ পয়সা৷ অর্থাত্ গ্রাহকদের এক ইউনিট বিদ্যুতের জন্য ৫ টাকা দিতে হত৷ এখন গ্রাহককে দিতে হবে ২ টাকা ৯০ পয়সা৷ অর্থাত্ লাভ ২ টাকা ১০ পয়সা।
আপ সরকারের নয়া ঘোষণায় দিল্লিবাসী যে জনগণ উপকৃত হবে সে বিষয়ে কোনও মতভেদ নেই। কিন্তু জনগণের জন্য বিদ্যুতের দাম কমিয়ে দেওয়ায় সরকারের ভরতুকির পরিমান বেড়ে যাবে। এ জন্য সরকারি কোষাগার থেকে অতিরিক্ত ২০০ কোটি টাকা ভরতুকিবাবদ খরচ করতে হবে৷












Click it and Unblock the Notifications