বিদ্যুতের বিল খেলাপিদের 'পুরস্কার' দেবে দিল্লি সরকার

কেন এমন সিদ্ধান্ত? আমআদমি পার্টির বরিষ্ঠ নেতা মণীশ শিশোদিয়া জানান, ওই সময় অন্যায্যভাবে বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছিল কংগ্রেস সরকার। এর বিরুদ্ধে সবাই প্রতিবাদ জানাতে বলেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। বিল দিতে মানা করেছিলেন। সেই আবেদন শুনে যারা বিল খেলাপ করেছিলেন, তাদের এবার 'পুরস্কৃত' করার সময় এসেছে।
ধরা যাক, ওই সময় আপনার বিদ্যুতের বিল হয়েছিল পাঁচ হাজার টাকা। এখন আপনি আড়াই হাজার টাকা দিলেই আবার চালু হয়ে যাবে বিদ্যুৎ সংযোগ। বুধবার এমন কয়েকটি বাড়িতে গিয়ে দাঁড়িয়ে থেকে বিদ্যুৎ সংযোগ ফের চালু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এতে অবশ্য বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাগুলি বেজায় চটে গিয়েছে। তারা আদালতে যাওয়ার হুমকি দিয়েছে।
প্রসঙ্গত, আর্থিক ক্ষতির সম্মুখীন বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাগুলি ৫ ফেব্রুয়ারি থেকে দিল্লিকে আঁধার করে দেওয়ার হুমকি দিয়েছিল। আপাতত সুপ্রিম কোর্টের নির্দেশে ২৬ মার্চ পর্যন্ত রেহাই মিলেছে।












Click it and Unblock the Notifications