৩১ জুলাইয়ের মধ্যে শুধুমাত্র দিল্লিতেই করোনা আক্রান্ত হবেন সাড়ে ৫ লক্ষ, বলছে কেজরিওয়াল সরকার

৩১ জুলাইয়ের মধ্যে শুধুমাত্র দিল্লিতেই করোনা আক্রান্ত হবেন সাড়ে ৫ লক্ষ, বলছে কেজরিওয়াল সরকার

করোনা ভাইরাসের সংক্রমণে ইতালিকে ছাপিয়ে গিয়েছে ভারত। রাজধানী দিল্লিতেও হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। ৩১ জুলাইয়ের মধ্যে করোনা সংক্রমণ শুধু মাত্র রাজধানী দিল্লিতে সাড়ে পাঁছ লাখে পৌঁছে যাবে এমনই উদ্বেেগর কথা শুনিয়েছে কেজরিওয়াল সরকার। তবে দিল্লিতে এখনও করোনা ভাইরাসের কমিউনিটি সংক্রমণ শুরু হয়নি বলে জানিয়েছেন মণীশ শিসোদিয়া।

সাড়ে ৫ লাখ আক্রান্ত হবেন

সাড়ে ৫ লাখ আক্রান্ত হবেন

করোনা সংক্রমণে শীর্ষে থাকা রাজ্যগুলির মধ্যে অন্যতম দিল্লি। নিজামউদ্দিনের ঘটনা প্রকাশ্যে আসার পরেই হু হু করে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়েছে রাজধানী দিল্লিতে। তার পরে পরিযায়ী শ্রমিকদের ফেরা থেকে শুরু করে বিদেশ থেকে ফেরা বাসিন্দাদের জেরে করোনা সংক্রমণ ভয়াবহ আকার নিয়েছে দিল্লিতে। ৩১ জুলাইয়ের মধ্যে শুধুমাত্র দিল্লিতেই সাড়ে ৫ লাখ বাসিন্দা করোনা আক্রান্ত হবেন বলে আশঙ্কার কথা শুনিয়েছে কেজরিওয়াল সরকার।

জুনে সেটা সাড়ে ১ লাখ আক্রান্ত হবে

জুনে সেটা সাড়ে ১ লাখ আক্রান্ত হবে

জুন মাসেই করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ১ লাখে পৌঁছে যাবে বলে মনে করছে দিল্লি সরকার। উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোিদয়া জানিয়েছেন ১৫ জুনের মধ্যে দিল্লিতে আক্রান্তের সংখ্যা ৪৪ হাজারে পৌঁছে যাবে। আর জুলাইয়ের ১৫ তারিখের মধ্যে সেই সংখ্যা বেড়ে তিন লাখে পৌঁছে যাবে।

গোষ্ঠি সংক্রমণ শুরু হয়নি

গোষ্ঠি সংক্রমণ শুরু হয়নি

যদিও দিল্লির উপ মুখ্যমন্ত্রী দাবি করেছেন এখনও পর্যন্ত করোনা ভাইরাসের গোষ্ঠী সংক্রমণ শুরু হয়নি রাজধানী দিল্লিতে। করোনা ভাইরাসের সংক্রমণ বাড়লেও সুস্থ হয়ে ওঠার সংখ্যা অনেকটাই বেশি বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকেও এই নিয়েই আশা প্রকাশ করা হয়েছে।

অসুস্থ দিল্লির মুখ্যমন্ত্রী

অসুস্থ দিল্লির মুখ্যমন্ত্রী

এদিকে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে অসুস্থ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। গলা ব্যাথা এবং হালকা জ্বর রয়েছে তাঁর। করোনা পরীক্ষা করানো হয়েছে তাঁর। রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত নিজেকে হোম আইসোলেশনে রেখেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+