Delhi Election 2025: মনোনয়ন পত্র জমা দিলেন কেজরিওয়াল, দলের কঠোর পরিশ্রমের কথা মনে করালেন জনগণকে
দিল্লি বিধানসভা নির্বাচনের আর হাতে গোনা কয়েকটা দিন। তারপরই ফেব্রুয়ারি মাস পড়তেই ভোট চলে আসবে দোরগোড়ায়। আগামী ৫ ফেব্রুয়ারি রয়েছে নির্বাচন। তার আগে সমস্ত রাজনৈতিক বাকবিতণ্ডাকে পাশে রেখে মনোনয়ন পত্র জমা দিলেন আপ প্রধান তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
নয়াদিল্লি বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী অরবিন্দ কেজরিওয়াল বুধবার দিল্লি বিধানসভা নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিলেন। আর একই সাথে সকলকে কাজ, চাকরি, শিক্ষার জন্য ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

অরবিন্দ কেজরিওয়াল এদিন এই বিষয়ে বলেছেন, "আমি মনোনয়ন দাখিল করেছি। আমি দিল্লির জনগণকে বলতে চাই, দয়া করে কাজের উন্নতির স্বার্থে ভোট দিন। একদিকে কর্মজীবী দল আছে, অন্যদিকে অপব্যবহারকারী দল রয়েছে। তাই ভোট দিন বুঝে শুনে। চাকরি, শিক্ষা, স্বাস্থ্য, জল, রাস্তা অনেক কাজ হয়েছে, তাই আশা করি জনগণ আপ-এর কঠোর পরিশ্রমকে দেখেই ভোট দেবে"।












Click it and Unblock the Notifications