বিধানসভায় রাজীব গান্ধীর ভারতরত্ন 'বিতর্ক'! দলের বিধায়ককে পদত্যাগের নির্দেশ কেজরিওয়ালের
দিল্লি বিধানসভা থেকে দলের বিধায়ক অলকা লাম্বাকে পদত্যাগ করতে বলল আপ। বিধায়ক জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর দাবি মতো তিনি পদত্যাগ করবেন।
দিল্লি বিধানসভা থেকে দলের বিধায়ক অলকা লাম্বাকে পদত্যাগ করতে বলল আপ। বিধায়ক জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর দাবি মতো তিনি পদত্যাগ করবেন। ১৯৮৪-তে শিখ বিরোধী দাঙ্গা বন্ধে ব্যর্থতার অভিযোগ করে রাজীব গান্ধীকে দেওয়া ভারতরত্ন প্রত্যাহারের দাবি করে বিধানসভায় প্রস্তাব আনা হয়েছিল। সেই প্রস্তাবে সমর্থন জানাননি বিধায়ক অলকা লাম্বা।

শুক্রবার দিল্লি হাইকোট্রে রাজীব গান্ধীর ভারতরত্ন প্রত্যাহারের জন্য প্রস্তাব আনা হয়েছিল। কিন্তু কংগ্রেস নেতার নাম নিয়ে আনা প্রস্তাব থেকে নিজেদের দূরত্ব তৈরি করে আপ।
এই বিষয়টি নিয়েই সংকট শুরু হয়েছে. অলকা লাম্বার অভিযোগ তাঁকে সেই প্রস্তাব সমর্থনে চাপ দেওয়া হয়েছিল। যা তিনি প্রতিহত করেন এবং বয়কট করেন।
লাম্বা জানিয়েছেন, এর জন্য তিনি যেকোনও ফলাফল ভুগতে রাজি আছেন। দাবি করেছেন, তিনি সুপ্রিমো এবং মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের সঙ্গে কথা বলেছেন। কেজরিওয়াল যা বলেছেন, সেই মতোই কাজ করতে তিনি রাজি বলে জানিয়েছেন অলকা লাম্বা।
চাঁদনি চকের এই বিধায়ক জানিয়েছেন, রাজীব গান্ধীর ভারতরত্ন ফেরতের দাবিতে তিনি খুশি নন। তারই প্রতিবাদ স্বরূপ তিনি ওয়াকআউট করেছেন।
যদিও আপ পরবর্তী সময়ে এই প্রস্তাব থেকে নিজেদের দূরত্ব তৈরি করেছে। অলকা লাম্বা জানিয়েছেন, ওয়াকআউট করার পরেই তিনি মুখ্যমন্ত্রী তথা দলীয় সুপ্রিমোর কাছ থেকে পদত্যাগ করার জন্য এসএমএস পেয়েছেন বলে জানিয়েছেন।
তিনি কি অব্যাহতি চাইবেন, এই প্রশ্নের উত্তরে, অলকা লাম্বা জানিয়েছেন, দলের টিকিটে তিনি জয়ী হয়েছেন। দলের দাবি মতো তিনি তাঁর পদত্যাগ পত্র পেশ কররেন। অলকা লাম্বা প্রাক্তন যুব কংগ্রেস নেত্রীও বটে।












Click it and Unblock the Notifications