কেজরিওয়ালের সভায় আক্রমণ, পাল্টা দিতে জয় শ্রীরাম স্লোগান দিলেন আপ প্রধান

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মুখেও শোনা গেল জয় শ্রী রাম ধ্বনি। এদিন দিল্লিতে বৌদ্ধ ধর্মের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। শপথ বিতর্কের এক দিন পরে তিনি গুজরাতের ভাদোদরায় আম আদমি পার্টির একটি অনুষ্ঠানে তিনি গিয়েছিলেন। সেখানেই তিনি "জয় শ্রী রাম" স্লোগান দিলেন। আর এভাবেই তিনি বিজেপিকে পাল্টা দেন। সামনেই রয়েছে গুজরাতের ভোট। তার আগেই তিনি জয়ু শ্রীরাম স্লোগান কে হাতিয়ার করলেন তা বলা যেতেই পারে।

কেজরিওয়ালের সভায় আক্রমণ, পাল্টা দিতে জয় শ্রীরাম স্লোগান দিলেন আপ প্রধান

বিজেপিকে নিশানা করে, আপ প্রধান বলেন যে, "আমার সম্পর্কে বিজেপি একের পর এক খারাপ এবং ভুল কথা বলে যাচ্ছে। তবে আমি ওঁদের এসব কথায় বিশেষ পাত্তা দিই না। সমস্যা হল রাজনৈতিক লড়াই ওঁরা লড়েন না। ওঁরা আমাকে ঘৃণা করে। এই কাজ করতে করতে তাঁরা সব কিছু ভুলে গিয়েছে। এই করতে করতে এমনই হয়েছে যে তাঁরা এবার দেবতাদেরও অপমান করছে।"

এর আগে আপ কর্মীরা কেজরিওয়ালের সমাবেশের আগে আপ বিরোধী পোস্টার সরিয়ে ফেলে। আপ কর্মীরা দিল্লির সমাজকল্যাণ মন্ত্রী রাজেন্দ্র পাল গৌতমের "হিন্দু-বিরোধী" বক্তব্যের প্রতিবাদ করে। বিকালবেলা শুরু হওয়া এই সভায় শুরু হতে সময় লাগে বৃষ্টির জন্য। এর নাম ছিল 'তিরঙ্গা সমাবেশ'। এতে কেজরিওয়াল হিন্দু পৌরাণিক বিষয় নিয়ে কথা বলেন। এরপর তিনি বলেন যে বিজেপি "দেবতাদেরও ছাড়ছে না, তাঁদেরও অবমাননা করেছে"। নিজেকে একনিষ্ঠ হিন্দু বলে প্রমাণ করতে তিনি "জয় শ্রী রাম" স্লোগান দেন।

প্রসঙ্গত, গৌতম গতকাল একটি ভিডিও ভাইরাল হয়। এতে তিনি বিতর্কের মধ্যে জড়িয়ে যান। তা নিয়েই এদিন সরব হন কেজরিওয়াল এবং বিজেপিকে নিশানা করে তিনি জয় শ্রীরাম ধ্বনি দেন তার এই সভা থেকে। দিল্লিতে বৌদ্ধ ধর্মে রূপান্তরের অনুষ্ঠানে মন্ত্রী রাজেন্দ্র পালের মন্তব্যের প্রেক্ষিতে গুজরাতে বিজেপি সমর্থকরা বিক্ষোভ দেখায়। সেখানে অনেকের সঙ্গে মন্ত্রী রাজেন্দ্র পাল ছিলেন। তিনিও শপথ গ্রহণ করেন। সেখানে ২২টি শপথ পাঠ করেছিলেন। তারমধ্যে হিন্দু ধর্ম ও ব্রাহ্মণ্যবাদের নিন্দা করা হয়েছে। আপ সূত্রের খবর এই ঘটনায় বিরক্ত অরবিন্দ কেজরিওয়াল। তবে নিজের অবস্থানে অটুট রয়েছে রাজেন্দ্র পাল গৌতম। তিনি ধর্মীয় স্বাধীনতার কথা বলেছেন। তিনি বলেন, একজন কিংবদন্তি দলিত নেতা বৌদ্ধ ধর্ম গ্রহণের সময় এই শপথ নিয়েছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+