তৃতীয়বার মোদীর জয়ের ভবিষ্যদ্বাণী! ৪ঠা জুন হাতে জল রাখুন, কেন এমন বললেন প্রশান্ত কিশোর

শনিবার সারা দেশে ষষ্ঠ দফার নির্বাচন। তার আগে বৃহস্পতিবার ফের একবার এবারের নির্বাচন নিয়ে ভবিষ্যদ্বাণীতেই জোর দিলেন রাজনৈতিক বিশ্লেষক প্রশান্ত কিশোর। তিনি এদিন বলেছেন, নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি এবারের লোকসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে ক্ষমতায় ফিরবে।

প্রসঙ্গত উল্লেখ্য প্রবীণ সাংবাদিক করণ থাপারের সঙ্গে প্রশান্ত কিশোরের সাক্ষাৎকারের ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রয়েছে। তারপরেই প্রশান্ত কিশোর চ্যালেঞ্জ করেন। ভাইরাল হওয়া ফুটেজগুলিতে প্রশান্ত কিশোরকে জল খেতে দেখা যাচ্ছে।

Prashant Kishor

এব্যাপারে প্রশান্ত কিশোর বলেছেন, জল খাওয়া ভাল, কারণ এটা শরীর ও মন উভয়কেই ভাল (হাইড্রেটেড) রাখে। তিনি আরও বলেছেন, যাঁরা এই নির্বাচনের ফলাফল সসম্পর্কে তাঁর মূল্যায়ন নিয়ে বিচলিত, তাঁদের অবশ্যই চার জুন প্রচুর পরিমাণে জল রাখতে হবে। সঙ্গে প্রশান্ত কিশোর ২০২১-এর ২ মে পশ্চিমবঙ্গের কথা স্মরণ করিয়েছে। প্রসঙ্গত, ২০২১-এর দোসরা মে পশ্চিমবঙ্গ বিধানসভার ফল প্রকাশিত হয়। যেথানে ২০০ পার করার দাবি করা বিজেপি ৭৭-এ গিয়ে আটকে যায়। আর তৃণমূল দুশো দশ পার করে যায়।

করণ থাপারের সঙ্গে সাক্ষাৎকারের ক্লিপগুলিতে, প্রশান্ত কিশোরকে হিমাচল প্রদেশে কংগ্রেসের পরাজয়ের ভবিষ্যদ্বাণী সম্পর্কেও জিজ্ঞাসা করা হয়। সেখানে প্রশান্ত কিশোর অস্বীকার করে বলেন, তিনি হিমাচল প্রদেশের নির্বাচনে কংগ্রেসের সম্ভাবনা সম্পর্কে সেরকম কোনও মন্তব্য করেননি। প্রসঙ্গত কংগ্রেস হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনে ৬০ টি আসনের মধ্যে ৪০ টিতে জয়লাভ করে।

যদিও এদিন ফ্যাক্ট চেকার মহঃ জুবায়ের একটি স্ক্রিনশট পোস্ট করেছেন, যেখানে তিনি বলেছেন, প্রশান্ত কিশোর টুইট করেই বলেছিলেন হিমাচল প্রদেশে কংগ্রেস পরাজিত হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+