প্রধানমন্ত্রীকে 'মিস্টার রিলায়েন্স' বলে কটাক্ষ করলেন অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর : রিলায়েন্সের কর্ণধার মুকেশ আম্বানি তাদের বার্ষিক সাধারণ সভায় রিলায়েন্স জিও নেটওয়ার্কের সূচনা ঘোষনা করেন। এর পরেই রিলায়েন্সের এই নতুন নেটওয়ার্কের বিজ্ঞাপনের প্রধান মুখ হিসাবে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। আর এই নিয়েই নয়াদিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল 'মিস্টার রিলায়েন্স' বলে কটাক্ষ করলেন নরেন্দ্র মোদীকে।

বিভিন্ন সংবাদপত্রে রিলায়েন্সের এই বিজ্ঞাপন প্রকাশিত হতেই সমালোচনায় সরব হয় আম আদমি পার্টি। কেজরিওয়াল, প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে টুইটে লেখেন , "রিলায়েন্সের জন্য মডেলিং করতে থাকুন। ২০১৯ সালে সারা দেশের শ্রমিকরা এর যোগ্য জবাব দেবে"।

প্রধানমন্ত্রীকে 'মডেল' বলে কটাক্ষ করলেন অরবিন্দ কেজরিওয়াল

এর পরেই কেজরিওয়াল আরও বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, ডিজিটাল ইন্ডিয়ার নাম করে প্রধানমন্ত্রী মুকেশ আম্বানির হয়ে কাজ করছেন। উল্লেখ্য রিলায়েন্স জিও নেটওয়ার্কের সূচনার দিনে মুকেশ আম্বানি তাঁর বক্তৃতায় বলেছিলেন, "প্রধানমন্ত্রীর ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্নকে সার্থক করবে রিলায়েন্স জিও"।

এর আগেও একাধিক ইস্যুতে কেজরিওয়াল প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়িয়েছেন। তবে এবারে কেজরিওয়ার যে ভাষায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করতে শুরু করলেন তা এককথায় নজিরবিহীন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+