আফগান সঙ্কটে কড়া নজর, কাবুলে আটকে পড়া নাগরিকদের উদ্ধারে এয়ার ইণ্ডিয়াকে বিশেষ নির্দেশ কেন্দ্রের
আফগান সঙ্কটে কড়া নজর, কাবুল আটকে পড়া নাগরিকদের উদ্ধারে এয়ার ইণ্ডিয়াকে বিশেষ নির্দেশ কেন্দ্রের
গতকাল রাতেই কাবুলের দখল নিয়ে নিয়েছে তালিবানেরা। আর সেই সঙ্গে আফগানিস্তানে পড়ে গিয়েছে নির্বাচিত সরকার। আর তাতেই আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে গোটা বিশ্বজুড়ে। দেশ ছাড়তে বাধ্য হয়েছেন আফগান প্রেসিডেন্ট আশরফ গনি। এই সঙ্কটময় পরিস্থিতিতে ইতিমধ্যেই ভারতের শরনাপন্ন হয়েছে আফাগানিস্তামের নেতা মন্ত্রীরা। দেশছেড়ে অনেকেই। এদিকে তালিবানেরা কাবুল দখল করার পরই রবিবার ১২৯ জন যাত্রী নিয়ে আফগানিস্তানের রাজধানী শহর ছে়ড়েছিল এয়ার ইন্ডিয়ার শেষ বিমান।

এমতাবস্থায় এবার কাবুল থেকে নাগরিকদের জরুরি ভিত্তিতে ফিরিয়ে আনতে এয়ার ইন্ডিয়াকে দু’টি বিমান তৈরি রাখার নির্দেশ দিল কেন্দ্র সরকার। এদিকে রবিবার আফগানিস্তানের স্থানীয় সময় সন্ধ্যা ৬.০৬ মিনিটে কাবুল বিমানবন্দর থেকে উড়ে এয়ার ইন্ডিয়ার শেষ বিমানটি। সেটি দিল্লি এসে পৌঁছয় রাত ৮টা নাগাদ৷ যদিও তার আগে থেকেই আফগানিস্তানের পরিস্থিতির উপর বিশেষ নজর রেখে চলেছিল দিল্লি।
এদিকে এয়ার ইন্ডিয়ার শেষ বিমানের আগে দিল্লি থেকে কাবুলগামী একটি চাটার্ড ফ্লাইট বাতিল করা হয়েছে। এদিকে আফগানিস্তানের সঙ্গে ভারতের 'এয়ার বাবল’-এর চুক্তি অনুযায়ী দু’দেশের মধ্যে করোনাকালেও বিমান চলাচল জারি থেকেছে৷ এর আগে দিল্লি থেকে কাবুলগামী একটি চাটার্ড ফ্লাইট বাতিল করা হয়েছে। এদিকে বর্তমানে কেন্দ্রের তরফে নয়া নির্দেশ পাওয়া মাত্রই তৎপর হয়ে পদক্ষেপ করা শুরু করে আফগানিস্তানের 'কাম এয়ার’ এবং ভারতের 'এয়ার ইন্ডিয়া’ দিল্লি-কাবুল রুটে বিমান চালিয়ে থাকে দিয়েছে এয়ার ইন্ডিয়া।
এদিকে'এয়ার বাবল’-এর চুক্তি মেনে আফগানিস্তানের 'কাম এয়ার’ এবং ভারতের 'এয়ার ইন্ডিয়া’ দিল্লি-কাবুল রুটে বিমান চালিয়ে থাকে দুই দেশ। কিন্তু তালিবানরা আফগানিস্তান দখল করে নেওয়ার পর পরিস্থিতি এখন আর আগের মতো নেই। বাতিল হয়েছে বিভিন্ন রূটের বিমান পরিষেবা। আর তাতেই নতুন করে বেড়েছে উদ্বেগ। এদিকে কাবুলের দখল নিতে গত এক সপ্তাহ ধরে ঝড়ের গতিতে এগিয়ে আসছিল তালিবানেরা। অবশেষে তাদের এই আগ্রাসী রূপের কাছে ধরাশায়ী হয়েছে আফগান সরকার।












Click it and Unblock the Notifications