Kedarnath Landslide: প্রবল বর্ষণে কেদারনাথে ভয়াবহ ধস, মৃত ৩, আহত একাধিক
প্রবল বর্ষণ চলছে উত্তরাখণ্ডে। দুর্যোগে বিপর্যস্ত হয়ে পড়েছে চারধাম যাত্রা। তারমধ্যেই কেদারনাথে ধস নেমেছে বলে জানা গিয়েছে। গৌরী কুণ্ডের কাছে কাছে ধস নামে। মাটি চাপা পড়ে কমপক্ষে ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন ৮ জন।
গৌরীকুণ্ড থেকে কেদারনাথ যাওয়ার পথে চিরবাসা এলাকায় ধস নামনে ভোরে। গত কয়েকদিন ধরেই উত্তরাখণ্ডে চলছে বর্ষণ। তার জেরে একাধিক জায়গায় ধস নামছে। সেকারণে চারধাম যাত্রীদের আগে থেকেই সতর্ক করেছে উত্তরাখণ্ড সরকার। যাঁরা মারা গিয়েছেন তাঁদের মধ্যে ২ জন মহারাষ্ট্রের বাসিন্দা আরক একজন রুদ্রপ্রয়াগের বাসিন্দা বলে জানা গিয়েছে। কিশোর অরণ পারাটে (৩১) মহারাষ্ট্রের নাগপুরের বাসিন্দা। সুনীল মহাদেব কালে (২৪) মহারাষ্ট্রের জালনার বাসিন্দা। আর অনুরাগ বিস্ত রুদ্রপ্রয়াগের তিলওয়ারার বাসিন্দা। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি।

ইতিমধ্যেই ঘটনাস্থলে উদ্ধারকাজ শুরু করে দিয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তরাখণ্ডের কেদারনাথ ধাম ধস প্রবণ সেকারণে আবহাওয়া কারণে যাত্রীদের কেদারযাত্রার অনুমতি দেওয়া হয়। তার জন্য আগে থেকে রেজিস্ট্রেশন করাতে হয় তীর্থযাত্রীদের। গত কয়েকবছরে রেকর্ড ভিড় হচ্ছে কেদারে। সেকারণে আরও সতর্কতার সঙ্গে কেদার যাত্রা করানো হচ্ছে।
কয়েক মাস আগে কেদারের একাধিক জায়গায় ধস নেমেছিল। রুদ্রপ্রয়াগের একাধিক জায়গায় ধস এবং বাড়িতে ফাটল দেখা গিয়েছিল। তারপরেই সেখান থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়। বেআইনি নির্মাণের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছিল বলে জানা গিয়েছে। এখনও সেখানে অনেকেই বাড়ি ফিরতে পারেননি।












Click it and Unblock the Notifications