KCR Party Breaks: বিধানসভা নির্বাচনের আগে বড় ধাক্কা! কেসিআরের দল ভেঙে প্রাক্তন মন্ত্রী-বিধায়করা কংগ্রেসে
বিধানসভা নির্বাচনের আগে বড় ধাক্কা তেলেঙ্গানার শাসকদলে (KCR Party Breaks)। এক ডজনের বেশি প্রাক্তন মন্ত্রী, বিধায়ক ভারত রাষ্ট্রীয় সমিতি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধীর উপস্থিতিতে এই যোগদান পর্ব সম্পন্ন হয়। প্রসঙ্গত এই বছরের শেষের দিকে তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে।
কংগ্রেস বিভিন্ন রাজ্যে দলকে পুনরুজ্জীবিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেরকমই এক প্রচেষ্টা আপাতত তেলেঙ্গানায় সফল বলেই মনে করছে রাজনৈতিক মহল। নতুন নেতাদের দলে অন্তর্ভুক্তি নিয়ে কংগ্রেস সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল বলেন, কংগ্রেস তেলেঙ্গানায় ভাল সাড়া পাচ্ছে।

কংগ্রেস নেতার দাবি বিভিন্ন দল থেকে অনেক নেতা কংগ্রেসে যোগ দিতে চান (KCR Party Breaks)। তিনি ইঙ্গিত করতে চেয়েছেন কংগ্রেসে তেলেঙ্গানায় সরকার গঠন করব। তিনি বলেছেন, অপেক্ষা করুন আর দেখতে থাকুন আরও অনেকে কংগ্রেসে যোগ দেবেন।
যেসব নেতা কংগ্রেসে যোগ দিয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন প্রাক্তন সাংসদ পঙ্গুলেতি শ্রীনিবাস রেড্ডি, প্রাক্তন মন্ত্রী জুপল্লি কষ্ণ রাও, প্রাক্তন বিধায়ক প্যানিয়াম ভেঙ্কটেশ্বরলা, কোরাম কানাকাইয়া, কোটা রাম বাবু। বিধান পরিষদে বিআরএস সদস্য নরসা রেড্ডির ছেলে রাকেশ রেড্ডিও কংগ্রেসে যোগদান করেছেন (KCR Party Breaks)।

গত ২৩ জুন পটনায় বিরোধীদের বৈঠক এড়িয়ে গিয়েছিলেন কে চন্দ্রশেখর রাও। সেই সময় তাঁর নিশানা ছিল কংগ্রেসের দিকে। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ইস্যু নিয়ে প্রশ্ন তুলেছিলেন কেসিআরের ছেলে কেটি রাম রাও। তার কয়েকদিন পরেই কেসিআরের দল বিআরএসে ভাঙন (KCR Party Breaks) ধরাল কংগ্রেস।
কেটি রাম রাও সেই সময় ইঙ্গিত করেছিলেন ২০২৪-এর লোকসভা নির্বাচনে তাদের বিআরএস রাজ্যে একাই প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক। প্রসঙ্গত ২০১৯-এর সাধারণ নির্বাচনে তৎকালীন টিআরএস ১৭ টি আসনের মধ্যে ৯ টি আসন পেয়েছিল।












Click it and Unblock the Notifications