হায়দরাবাদ বিমানবন্দরে মোদীকে স্বাগত জানাতে গেলেন না Rao! কিন্তু কেন? জল্পনা তুঙ্গে
হায়দরবাদ বিমানবন্দরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে গেলেন না। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী K Chandrashekar Rao। একাধিক অনুষ্ঠানে যোগ দিতে আজ শনিবার দুপুরে হায়দরাবাদ পৌঁছন প্রধানমন্ত্রী।
হায়দরবাদ বিমানবন্দরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে গেলেন না। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী K Chandrashekar Rao। একাধিক অনুষ্ঠানে যোগ দিতে আজ শনিবার দুপুরে হায়দরাবাদ পৌঁছন প্রধানমন্ত্রী।
রাজ্যপাল তমিলিসাই সৌন্দররাজন, কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী কিরণ রিজেজু এবং তেলেঙ্গানার মন্ত্রী শ্রীনিবাস যাদব বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। কিন্তু বিমানবন্দরে ছিলেন না সে রাজ্যের মুখ্যমন্ত্রী।

তাঁর উপস্থিত না থাকা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।
তবে পিটিআই জানাচ্ছে গত কয়েকদিন ধরে মুখমন্ত্রী K Chandrashekar Rao-এর শরীর ভালো নেই। কাশি এবং জ্বর নিয়ে বাড়িতেই রয়েছেন। ফলে হায়দরবাদ বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্যে তিনি উপস্থিত থাকতে পারেননি বলেই মুখ্যমন্ত্রীর দফতর সুত্রের খবর। তবে এদিন সিএমও'র তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে প্রধানমন্ত্র নরেন্দ্র মোদীর রাজ্যে আসা থেকে চলে যাওয়া পর্যন্ত সমস্ত দায়িত্ব থাকবে রাজ্যের মন্ত্রী Talasani Srinivas Yadav।
আজ শুক্রবার সামশাবাদে ২১৬ ফুট উচ্চতার সন্ত রামানুচার্যের মূর্তি উদ্বোধনে যোগ দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। হায়দরবাদের খুব কাছেই এই অনুষ্ঠান। এটি বিশ্বের দ্বিতীয় উচু মূর্তি। যা স্ট্যাচু অব ইক্যুয়ালিটি নামে পরিচিত। সেখানে বিশাল জমির উপর এই মূর্তি তৈরি করা হয়েছে। কার্যত ঐতিহাসিক সমাবেশ। আর এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গেই থাকার কথা রয়েছে K Chandrashekar Rao-এর। এছাড়াও এদিন সে রাজ্যে আরও একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী মোদীর।
যদিও এদিন প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানাতে কেন গেলেন না সে রাজ্যের মুখ্যমন্ত্রী তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। শুধু শরীর খারাপ নাকি এর পিছনে অন্য কোনও কারন আছে তা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। এর আগে পঞ্জাবে প্রধানমন্ত্রী মোদীর অনুষ্ঠান ছিল। সেখানেও সে রাজ্যের মুখ্যমন্ত্রী পঞ্জাব বিমানবন্দরে উপস্থিত ছিলেন না। ফলত কৌশলে বিষয়টি রাও এড়িয়ে গেলেন কিনা তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
প্রসঙ্গত গত কয়েকদিন আগেই বাজেট পেশ করেছে মোদী সরকার। তা নিয়ে সর চড়িয়েছিলেন রাও। তাঁর মতে, নির্মলার বাজেটে সাধারণ মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। এক সঙ্গে বিজেপি এবং কংগ্রেসকে আক্রমণ শানিয়েছিলেন তিনি। আর এরপরেই মোদীর মুখোমুখি না হওয়ার পিছনে অন্য কারণ? তা নিয়েই জল্পনা।
উল্লেখ্য, নিয়ম কিংবা প্রটোকল হিসাবে দেশের প্রধানমন্ত্রী যে রাজ্যে যান, সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রীরা তাঁকে তাঁর রাজ্যে স্বাগত জানাতে বিমানবন্দরে যান। যদিও প্রতিনিধিও পাঠাতে পারেন। এক্ষেত্রে মুখ্যমন্ত্রী না গেলেও ছিলেন তাঁর মন্ত্রিসভার মন্ত্রী।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications