একগুচ্ছ চমকপ্রদ ঘোষণা চন্দ্রশেখর রাওয়ের, অর্থসঙ্কটে পড়তে পারে তেলেঙ্গানা

তেলেঙ্গানা
হায়দরাবাদ, ৫ জুন: এ যেন অরবিন্দ কেজরিওয়ালের প্রতিচ্ছবি!

ক্ষমতায় বসেই দেদার বিলি-বন্দোবস্ত শুরু করলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। ভোটের আগেই তিনি অবশ্য এগুলির প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু প্রশ্ন হল, এভাবে কোষাগার নিঙড়ে অর্থ খরচ করলে তা পরে সামাল দেওয়া যাবে তো?

দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ক্ষমতায় এসে নানা চমকপ্রদ সিদ্ধান্ত নিয়েছিলেন। যেমন বিদ্যুতের বিল মকুব করে দেওয়া, পরিবার পিছু ৭০০ লিটার জল নিখরচায় দেওয়া ইত্যাদি। সেই রাস্তায় হেঁটে চন্দ্রশেখর রাও-ও একগুচ্ছ জনপ্রিয় পরিকল্পনা ঘোষণা করেছেন।

প্রথমত, তেলেঙ্গানার ২৩ লক্ষ কৃষকের কৃষিঋণ মকুব করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য রাজ্য সরকারের ক্ষতি হবে ১২ হাজার কোটি টাকা। আগামী ১০-১২ দিনের মধ্যে এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করা হবে।

দ্বিতীয়ত, সারা রাজ্যে ভাড়ায় খাটে যে অটোরিকশাগুলি, তাদের সড়ক কর (রোড ট্যাক্স) দিতে হবে না আর। এ জন্যও সরকারের কয়েকশো কোটি টাকা ক্ষতি হবে। ওয়াকিবহাল মহলের মতে, অটোরিকশা ইউনিয়নের রাশ টিআরএসের হাতে রাখতেই এমন সিদ্ধান্ত নেওয়া হল।

তৃতীয়ত, অনগ্রসর শ্রেণীর সবাইকে দু'কামরার ফ্ল্যাট দেবে সরকার। তবে এই অনগ্রসর শ্রেণী আর্থিকভাবে বিবেচিত হবে নাকি সামাজিকভাবে, সেটা বলা হয়নি। যাই হোক না কেন, তাতেও কয়েক হাজার কোটি টাকা খরচ হবে।

চতুর্থত, বার্ধক্যভাতা দেওয়া হবে এক হাজার টাকা করে। আর শারীরিক প্রতিবন্ধীদের ভাতা দেওয়া হবে দেড় হাজার টাকা করে। এ জন্যও রাজ্য সরকারের কোষাগারের ওপর অতিরিক্ত চাপ পড়বে।

শুধু তাই নয়, আরও ১৪টি নতুন জেলা তৈরি হচ্ছে তেলেঙ্গানায়। এই মুহূর্তে জেলার সংখ্যা ১০টি। অর্থাৎ জেলার সংখ্যা বেড়ে হবে ২৪টি। নতুন জেলাগুলিতে পরিকাঠামো নির্মাণেও খরচ হবে বিপুল।

ওয়াকিবহাল মহলের মতে, চন্দ্রশেখর রাওয়ের পদক্ষেপগুলি ইতিবাচক সন্দেহ নেই। কিন্তু একটি নতুন রাজ্যের পক্ষে কী এত বিপুল আর্থিক বোঝা বহন করা সম্ভব হবে? অর্থের সংস্থান কোথা থেকে হবে, সেই ব্যাপারে কিছু বলেননি তিনি। সম্ভবত ভেবেছেন, কেন্দ্রের টাকায় জনপ্রিয় পরিকল্পনাগুলি রূপায়িত করবেন। তা হলে উন্নমূলক কাজের কী হবে, তা নিয়ে উঠেছে প্রশ্ন। উন্নয়ন ইস্যুতেই তো অন্ধ্রপ্রদেশ ভাগ হয়ে তেলেঙ্গানা তৈরি হয়েছে। যদি উন্নয়নই হোঁচট খায়, তা হলে আলাদা রাজ্যের যৌক্তিকতা কোথায় গিয়ে দাঁড়াবে, উঠতে শুরু করেছে প্রশ্ন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+