জেএনইউতে ঐশীর সঙ্গে দেখা করে লড়াইয়ের বার্তা কৌশিক সেনের

জেএনইউতে ঐশীর সঙ্গে দেখা করে লড়াইয়ের বার্তা কৌশিক সেনের

ইতিমধ্যেই জেএনইউ কাণ্ডের রেশ দাবানলের মতো ছড়িয়ে পড়েছে দেশের একাধিক নামজাদা শিক্ষাপ্রতিষ্ঠান গুলিতে। চলতি মাসেই জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষের উপর হামলার অভিযোগ ওঠে এবিভিপির কর্মী সমর্থকদের বিরুদ্ধে।

জেএনইউতে ঐশীর সঙ্গে দেখা করে লড়াইয়ের বার্তা কৌশিক সেনের


এবার এই ঘটনার পর ঐশীর পাশে দাঁড়িয়ে লড়াইয়ের বার্তা দিতে দেখা গেল বাংলার নাট্য ও সিনেমা জগতের অন্যতম পরিচিত মুখ কৌশিক সেনকে। বাংলার রাজনীতির প্রেক্ষাপটে বরাবরই শাসক বিরোধী বক্তব্য রাখতে দেখা গেছে তাকে। টলি পাড়ায় তিনি বরাবরই বাম সমর্থক বলেই পরিচিত। এদিকে কিছুদিন আগেই তাঁর ছেলে ঋদ্ধি সেনকেও সিএএ-র বিরোধিতায় পথে নামতে দেখা যায়।

প্রসঙ্গত, ৫ জানুয়ারি দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের হস্টেল ফি নিয়ে আন্দোলন চলাকালীন মহিলা হস্টেলে রাতের অন্ধকারে মুখে কাপড় ঢেকে পড়ুয়াদের ওপর হামলা চালায় একদল দুষ্কৃতী। পড়ুয়াদের পাশাপাশি শিক্ষকদের ওপরেও হামলা চালায় তারা। লাঠি ও পাথরের ঘায়ে বাম সমর্থিত সংগঠনের প্রায় ৩০ জন পড়ুয়া ও ১২ জন শিক্ষক জখম হন। মাথা ফেটে গিয়ে হাতে চোট পান ছাত্রী ঐশী ঘোষও। অভিযোগের তীর ওঠে এবিভিপির বিরুদ্ধেও। এই ঘটনার প্রতিবাদে সরব হয়ে ওঠে সারা দেশ। কলকাতা জুড়েও প্রতিবাদের ঝড় ওঠে। পড়ুয়া থেকে বিদ্বজ্জনেরা প্রায় সকলেই রাস্তায় নেমে প্রতিবাদ জানায়। সেই সময় কৌশিক সেনও কলকাতায় প্রতিবাদ মিছিলে পা মেলান। এই ঘটনার কড়া নিন্দার পাশাপাশি কড়া ভাষায় বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে আক্রমণও করেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+