Vande Bharat: বন্দে ভারতে কাশ্মীর যাত্রা হবে সম্পূর্ণ ফ্রি! কারা পাবেন এই সুবিধা? বড় সিদ্ধান্ত রেলের
Vande Bharat Express Train: দীর্ঘ প্রতীক্ষার অবসান! খুব শীঘ্রই কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত (Katra-Srinagar Vande Bharat Express Train) ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস। তারিখ নিয়ে একাধিক জল্পনা আছে। শোনা যাচ্ছে আগামীকাল অর্থাৎ শনিবার ১৯ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে এই রেল প্রকল্পের উদ্বোধন হতে পারে। বিশ্বের সবথেকে উঁচু রেলব্রিজের উপর দিয়ে কাশ্মীরে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস।
উদ্বোধনের আগে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এখন দেখার শনিবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে কাশ্মীরের বুকে সরকারি ভাবে বন্দে ভারত ছোটে কিনা। জম্মু-কাটরা-শ্রীনগর (Katra-Srinagar) বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express Train) কাটরা থেকে যাত্রা শুরু করবে। বর্তমানে জম্মু রেলওয়ে স্টেশনে সংস্কারের কাজ চলছে।

Vande Bharat Express Train: সম্পূর্ণ ফ্রি'তে হবে যাত্রা
আর সেই কাজ শেষ হয়ে গেলেই নির্ধারিত পথেই ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express Train) । রেলের এক আধিকারিক জানিয়েছেন, পাঁচ বছরের কম বয়সের বাচ্চাদের জন্য বন্দে ভারতের ট্রেন যাত্রা সম্পূর্ণ ফ্রি হবে। কোনও টিকিট কাটতে হবে। তবে আলাদা ভাবে যদি সিটের প্রয়োজন হয় তাহলে পুরো টাকা দিতে হবে।
মানি কন্ট্রোলে প্রকাশিত খবর অনুযায়ী, কাটরা থেকে শ্রীনগর বন্দে ভারত ট্রেনের টিকিট বুকিং প্রক্রিয়া শুরু হবে খুব শীঘ্রই। শুধু তাই নয়, কাটরা থেকে শ্রীনগর বন্দে ভারত ট্রেনের চূড়ান্ত ভাড়া তালিকাও রেলের তরফে খুব শীঘ্রই প্রকাশ করা হবে বলে দাবি ওই সংবাদমাধ্যমের। জানা গিয়েছে, ট্রেনটি উত্তর রেলওয়ে (NR) ডিভিশনের মাধ্যমে রক্ষণাবেক্ষণ করা হবে। এমনকী সমস্ত দায়িত্ব থাকবে এই ডিভিশনের হাতেই।
Vande Bharat Express Train: ট্রায়ান রান সফল
কাটরা-বারামুলা রুটে ইতিমধ্যেই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের (Vande Bharat Express Train) ট্রায়াল রান সফল হয়েছে। ওই সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রেলের এক আধিকারিক জানিয়েছেন, রেলওয়ে নিরাপত্তা কমিশনার জানুয়ারিতে কাটরা এবং কাশ্মীরের মধ্যে ট্রেন পরিষেবায় অনুমোদন দেন। দফায় দফায় চলেছে ট্রায়াল রান সহ যাবতীয় পরীক্ষা। বেশ কিছু কাজও যুদ্ধকালীন তৎপরতায় শেষ করা হয়েছে।
ওই সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রেল আধিকারিক জানিয়েছেন, বন্দে ভারত এক্সপ্রেস জম্মু ও শ্রীনগরের মধ্যে ভ্রমণের সময় উল্লেখযোগ্যভাবে কমে যাবে। অনেক কম সময়ে এক জায়গা থেকে অন্য প্রান্তে পৌঁছানো যাবে।












Click it and Unblock the Notifications