Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কাঠুয়া ধর্ষণকাণ্ডে এবার সরব বিজেপি-মন্ত্রী, প্রতিবাদে গর্জে উঠলেন কমল হাসানও

কাঠুয়া ধর্ষণকাণ্ডে ক্রমেই ক্ষোভে ফুঁসতে শুরু করেছে দেশ। ৮ বছরের কাশ্মীরি মেয়েকে মন্দিরের মধ্যে গণধর্ষণ ও মৃত্যু ঘিরে প্রতিবাদে সরব দেশের বিভিন্ন প্রান্তের মানুষ।

কাঠুয়া ধর্ষণকাণ্ডে ক্রমেই ক্ষোভে ফুঁসতে শুরু করেছে দেশ। ৮ বছরের কাশ্মীরি মেয়ের মন্দিরের মধ্যে গণধর্ষণ ও মৃত্যুকে ঘিরে প্রতিবাদে সরব দেশের বিভিন্ন প্রান্তের মানুষ। সরব হয়েছে বলিউড তারকা থেকে দেশের রাজনীতির বিরোধী শিবির। কাশ্মীরের কঠুয়ার এই ঘৃণ্য় ঘটনা নিয়ে এবার সরব হলেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী ভিকে সিং। তবে তিনি বাদে এখনও পর্যন্ত এই ঘটনাকে নিয়ে সেভাবে কোনও বিজেপি মন্ত্রী মুখ খোলেনি।

কাঠুয়া ধর্ষণকাণ্ডে এবার সরব বিজেপি-মন্ত্রী, প্রতিবাদে গর্জে উঠলেন কমল হাসানও

এদিন নিজের টুইটে বিজেপি মন্ত্রী তথা প্রাক্তন সেনা প্রধান ভিকে সিং জানান, মেয়েটি বিচার পাবেই। পাশাপাশি মানুষ হিসাবে আফিসা যে অত্যাচার সহ্য় করেছে তা নিয়েও সরব হন মন্ত্রী।

ভিকে সিং ছাড়াও এদিন কাঠুয়া ধর্ষণকাণ্ডে গর্জে ওঠেন দক্ষিণী সুপারস্টার তথা রাজনীতিবিদ কমল হাসান। নিজের পোস্ট-এ কমল জানান, একজন পুরুষ, বাবা, নাগরিক হিসাবে তিনি ক্ষুব্ধ। মেয়েটিকে তার নিরাপত্তা না দিতে পারা নিয়ে ক্ষোভ ফুটছেন তিনি। পাশাপাশি তিন হতাশও। এছাড়াও দেশে মহিলা নিরাপত্তা নিয়ে সরব হন কমল হাসান। এদিন তিনি জানান কাঠুয়ার গণধর্ষিতার বিচারের জন্য তিনিও লড়বেন।

কাশ্মীরি মেয়েটির সঙ্গে যে পাশবিক অত্যাচার হয়েছে তার প্রতিবাদে গতকাল মধ্যরাতে সরব হয়েছ কংগ্রেসও । গতমধ্যরাতে রাজধানী দিল্লির রাজপথে কথুয়া ও উন্নাওয়ের ধর্ষণকাণ্ড নিয়ে সরব হন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। তাঁদের সঙ্গে মোমবাতি মিছিলে রাস্তায় নামেন বহু কংগ্রেস, কর্মী। উল্লেখ্য,চলতি বছরের জানুয়ারির এই ঘটনা নিয়ে সংবাদমাধ্যমে সরগরম হলেও তারপর সেভাবে আর কল্কে পায়নি ছোট্ট বীভৎস পরিণতির খবর। কিন্তু আবার ফিরে এসেছে খবরের শিরোনামে। এবার তার হত্যার দোষীদের শাস্তির দাবিতে সুর চড়া করে বলিউডও। অভিষেক বচ্চন থেকে শুরু করে জাভেদ আখতার, ফারহান আখতার, স্বরা ভাস্কর, অতুল কাসবেকর, হংসল মেহতা, বিশালা দালানি- কে নেই এই প্রতিবাদীদের দলে। বলতে গেলে তামাম বলিউড এখন নেমে পড়েছে 'জাস্টিস ফর কাঠুয়া গণধর্ষিতা'- র জন্য।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+