কাশ্মীরে ফের শুরু পাথর ছোড়া! ভূস্বর্গে খুন ট্রাক চালক , আটক ২

কাশ্মীরে ফের শুরু পাথর ছোড়া! ভূস্বর্গে খুন ট্রাক চালক

২১ দিন কেটে গিয়েছে কাশ্মীর থেকে ৩৭০ ধারা তোলা হয়েছে। এরপর থেকে ধীরে ধীরে বিভিন্ন বিধি নিষেধ তুলে নেওয়া হয়েছে ভূস্বর্গ থেকে। বিভিন্ন জায়গায় সংযোগ শুরু হয়েছে ল্যান্ডলাইন টেলিফোনের। কিন্তু এরপর থেকেই একাধিক খবর উঠে আসছে উপত্যকা থেকে। ফের একবার উপত্যকায় পাথর ছোড়ার ঘটনা প্রকাশ্যে আসতে শুরু করেছে। এবার অশান্তির উৎসস্থল অনন্তনাগের জ্রাদিপোরা।

কাশ্মীরে ফের শুরু পাথর ছোড়া! ভূস্বর্গে খুন ট্রাক চালক


পুলিশ সূত্রের খবর অনুযায়ী, সেখানে ৪২ বছরের নূর মহম্মদ খুনের ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই কাশ্মীরি ট্রাক চালককে পাথর ছুড়ে খুন করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। জানা গিয়েছে, কাশ্মীরের পাথর ছোড়া গোষ্ঠী রবিবার থেকে ফের চাগার দিয়ে ওঠে। সেই সময় ঘটনাস্থল দিয়ে যাচ্ছিল নূরের ট্রাকটি । সেটিকে সেনার ট্রাক হিসাবে ভেবে, তাতে ব্যাপক পাথর বর্ষণ করে পাথর ছোড়া গোষ্ঠীর লোকজন। মুহূর্তে রক্তাক্ত হয়ে যান নূর। তড়িঘড়ি তাঁকে পাঠানো হয় হাসপাতালে। আর সেখানেই মৃত্যুর কোলে ঢোলে পড়েন নূর।

পুলিশ জানিয়েছে, এইবারই প্রথম নয়, এর আগেও কাশ্মীরের পাথর ছোড়া গোষ্ঠীর অশান্তির শিকার হয়েছে সেখানের সাধারণ নাগরিক। গতমাসে এই পাথর ছোড়ার ঘটনার ফলে আহত হয়ে যায় ১১ বছরের এক কিশোরী। প্রসঙ্গত, রবিবারের ঘটনায় কোনও অপরাধীকে ছাড়া হবে না বলে জানিয়েছেন কাশ্মীরের ডিজি দিলবাগ সিং। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+