কাশ্মীরি ছাত্রকে সালোয়ার কামিজ পরিয়ে ব্যাপক মারধর! শোরগোল কংগ্রেস শাসিত রাজ্যে

কাশ্মীরি ছাত্রকে সালোয়ার কামিজ পরিয়ে ব্যাপক মারধর!

মীর ফায়েদ। জম্মু ও কাশ্মীরের সোপোরের বাসিন্দা। রাজস্থানের নিমরানাতে ২৩ বছরের মীর এ্যারোনোটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করত। কিন্তু ৫ সেপ্টেম্বরের রাতে, মীরের সঙ্গে যে চরম কাণ্ড ঘটে যাবে , তা সে কল্পনাও করতে পারেনি। ২৩ বছরের মীর বৃহস্পতিবার মুখোমুখি হয়েছে এক অভিশপ্ত রাতের।

কাশ্মীরি ছাত্রকে সালোয়ার কামিজ পরিয়ে ব্যাপক মারধর! শোরগোল কংগ্রেস শাসিত রাজ্যে

জোর করে মীরকে সালোয়ার কামিজ পড়তে বলা হয় বলে অভিযোগ। এমন দাবি ছিল মীরেরই দুই সহপাঠির। আর জোর করে মীরকে সালোয়ার কামিজ পরিয়ে, পাশ্ববর্তী এটিএম থেকে টাকা তুলতে পাঠানো হয়। এমন সময় এটিএম এর কাছে কয়েকজন লোক দাঁড়িয়ে ছিল। তাঁরা মীরকে দেখেই মারধর শুরু করে। চূড়ান্ত মারধর চলতে থাকে রাজস্থানের নিমরাতে। ঘটনায় দায়ের হয়েছে এফআইআর।

এমন নৃশংস মারধর রাজস্থানের পেহলু খানের রক্তাক্ত স্মৃতি মনে করিয়ে দিয়েছে অনেককেই। কারণ মীরেক মারধরের ঘটনার ভিডিও ক্রমেই ভাইরাল হতে থাকে। এদিকে পুলিশ জানিয়েছে, এটিএম -এ মীর যেতেই তাঁকে একটি ইলেকট্রিকের পোলে বেঁধে মারধর করা হয়। ঘটনায় অভযুক্তিদের বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগ দায়ের হলেও, এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+