পাকিস্তানি নিপীড়নের বিরুদ্ধে ক্রমেই তীব্রতর হচ্ছে কাশ্মীরি প্রতিরোধ
পাকিস্তানি নিপীড়নের বিরুদ্ধে ক্রমেই তীব্রতর হচ্ছে কাশ্মীরি প্রতিরোধ
ইতিমধ্যেই কাশ্মীর সম্পর্কে মিথ্যা কথা বলার জন্য প্রায় প্রতিটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ব্যবহার করেছে পাকিস্তান। পাশাপাশি কাশ্মীরে মানবাধিকার রক্ষার ক্ষেত্রেও জরালো দাবি দিতে দেখা গেছে পাকিস্তানকে।
অন্যদিকে পাক অধিকৃত কাশ্মীর ও গিলগিট বালতিস্তানে ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে একটি শব্দও উচ্চারণ করতে দেখা যায়নি পাকিস্তানকে। আকাধিুক রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের ধারণা একের পর এক পাকিস্তানী শাসনকর্তারা এখানকার বাসিন্দাদের মানবাধিকারকে পদদলিত করে চলেছেন।

কাশ্মীর ইস্যুতে মুখ খুললেন জম্মু কাশ্মীর ন্যাশনাল আওয়ামী পার্টির চেয়ারম্যান
এবার এই প্রসঙ্গেই কাশ্মীর ইস্যু মুখ খুলতে দেখা গেল জম্মু কাশ্মীর ন্যাশনাল আওয়ামী পার্টির চেয়ারম্যান সরদার লিয়াকত হায়াতকে। পাশাপাশি এই ক্ষেত্রে দীর্ঘ দিন থেকেই পাকিস্তানের অবস্থান নিয়েও দু:খ প্রকাশ করতে দেখা যায় তাকে।

পাক অধিকৃত কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ
এই প্রসঙ্গে তিনি তাঁর বক্তব্যে বলেন, " পাকিস্তানি বিধায়করা কাশ্মীর নিয়ে এমন একাধিক বিবৃতি দিচ্ছেন সমাবেশে। এর চেয়ে দুর্ভাগ্য আর কী হতে পারে? তারা এমন সময় পাকিস্তানের সাথে কাশ্মীরের সংযুক্তির স্লোগান দিচ্ছে যখন বালুচিস্তান, সিন্ধু এবং খাইবার পাখতুনখোহারায় মানবাধিকার রক্ষা করতে তারা নিজেরাই ব্যর্থ হচ্ছে। এই বিধায়কদের মতো নির্লজ্জ মানুষ আমি দেখিনি।"

অন্যায়ের বিরুদ্ধে জোট বাঁধছে কাশ্মিরীরা
তাঁর মতে পাক অধিকৃত কাশ্মীরের জমি ও সম্পদের যথেচ্ছ লুন্ঠনের মাধ্যমে সেখানকার আদি বাসিন্দারা তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। পাশাপাশি পাকিস্তানি রাজনীতিকে চালনা করছেন সে দেশের সেনা আধিকারিকেরা। যদিও কাশ্মীরিরা এখন নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলচে বলেও তাঁর মত। তাদের অধিকার দাবিতে রাস্তায় নামতেও দেখা যাচ্ছে তাদের। তাদের সমবেত কন্ঠস্বরে আরও জোরদার হচ্ছে আন্দোলন।












Click it and Unblock the Notifications