কাশ্মীরে হিন্দু ব্যাঙ্ক ম্যানেজার খুনে অভিযুক্ত জঙ্গির এনকাউন্টার করল কাশ্মীরি পুলিশ
কাশ্মীরে হিন্দু ব্যাঙ্ক ম্যানেজার খুনে অভিযুক্ত জঙ্গির এনকাউন্টার করল কাশ্মীরি পুলিশ
কিছুদিন আগেই কাশ্মীরে এক হিন্দু ব্যাঙ্ক ম্যানেজারকে গুলি করে হত্যাকরে। নিহত ব্যাঙ্ক ম্যানেজার নাম বিজয় কুমার৷ এবার বিজয় কুমার খুনে জড়িত সন্ত্রাসীকে মঙ্গলবার রাতে এনকাউন্টারে খতম করা হয়েছে বলে দাবি করল কাশ্মীরি পুলিশ৷ স্থানীয় পুলিশ জানিয়েছে শোপিয়ানে একটি এনকাউন্টারে গুলিবিদ্ধ হয়েছে দুই লস্কর-ই-তৈবা জঙ্গি। ২রা জুন, কুলগামের দিহাটি ব্যাঙ্কে ঢুকে রাজস্থানের বাসিন্দা ব্যাঙ্ক ম্যানেজার বিজয় কুমারকে হত্যা করেছিল জঙ্গিরা। পরে পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে গোলাগুলির ঘটনা।

কাশ্মীরি পুলিশ জানিয়েছে এনকাউন্টারে নিহত জঙ্গিরা সন্ত্রাসী সংগঠন এলইটি-র সঙ্গে যুক্ত ছিল। জঙ্গিদের দেহ সনাক্তকরণ করে পুরো বিষয়টি নিশ্চিত করেছে কাশ্মীর পুলিশ। এ বিষয়ে কাশ্মীর জোন পুলিশ টুইট করেছে, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সেনাবাহিনীর যৌথভাবে পরিচালিত অভিযানের তথ্য ভাগ করা হল। নিহত সন্ত্রাসীদের মধ্যে একজনের নাম( শোপিয়ানের) জান মোহম্মদ লোন। অন্যান্য সন্ত্রাসী অপরাধের পাশাপাশি এই জঙ্গি কুলগাম জেলায় ২ শে জুন ব্যাঙ্ক ম্যানেজার বিজয় কুমারের সাম্প্রতিক হত্যার সঙ্গে জড়িত ছিল৷
রাজস্থানের হনুমানগড়ের বাসিন্দা ছিলেন বিজয় কুমার৷ সদ্যই তিনি কাশ্মীরের কুলগামে তার পোস্টিং পেয়েছিলেন৷ পদে যোগদানের পরপরই ২ জুন তিনি গুলিবিদ্ধ হন। ব্যাঙ্কে ঢুকে তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকা এক সন্ত্রাসীর ছবি ক্যামেরায় ধরা পড়ে। এই হত্যাকাণ্ডটি কাশ্মীর সহ সারা ভারতে ক্ষোভের জন্ম দিয়েছে৷ গত বছর অভিবাসী শ্রমিক ও স্থানীয় সংখ্যালঘুদের ওপর টার্গেট করে হামলা শুরু হয়। বিজয় হত্যার পরই জম্মু ও কাশ্মীরে কাশ্মীরি পণ্ডিতরা তাদের নিরাপদ এলাকায় স্থানান্তরিত করার দাবিতে বিক্ষোভের দেখিয়েছেন৷
তবে এখানেই শেষ নয়, গত মাসে বুদগামে ম্যাজিস্ট্রেট অফিসের ভিতরে রাহুল ভাট নামে একজন কাশ্মীরি পণ্ডিতকে গুলি করে হত্যা করে কাশ্মীরের সন্ত্রাসীরা৷ এই হত্যার পর থেকে কাশ্মীরি পণ্ডিত সম্প্রদায়ের সদস্যরা বিক্ষোভ দেখিয়েছে। প্রধানমন্ত্রীর পুনর্বাসন প্যাকেজের অধীনে উপত্যকায় নিযুক্ত প্রায় ৪০০০ কাশ্মীরি পণ্ডিতরা গণ অভিবাসনের হুমকি দিয়েছে কারণ কাশ্মীরে তারা আর নিরাপদ বোধ করছে না।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications