কাশ্মীরি ক্রিকেটারদের গায়ে পাকিস্তানের জার্সি, আটক করে চলছে জিজ্ঞাসাবাদ

গায়ে পাকিস্তানের জার্সি, খেলার আগে মুখে পাক জাতীয় সঙ্গীত, আর সেই কারণেই কাশ্মীরি ক্রিকেট ক্লাবের সদস্যদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করল পুলিশ।

শ্রীনগর, ৬ এপ্রিল : গায়ে পাকিস্তানের জার্সি, খেলার আগে মুখে জাতীয় সঙ্গীত, আর সেই কারণেই কাশ্মীরি ক্রিকেট ক্লাবের সদস্যদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করল পুলিশ।

একটি স্থানীয় টুর্নামেন্টের একটি ভিডিওতে দেখা যায় বাবা দারিয়া উদ দিন দলের সদস্যরা পাকিস্তানের জার্সির রংয়ের জার্সি পরেছেন। এই ভিডিওটি সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। বিষয়টি নজর এড়ায়নি কাশ্নীরি মিডিয়ারও।

কাশ্মীরি ক্রিকেটারদের গায়ে পাকিস্তানের জার্সি, আটক করে চলছে জিজ্ঞাসাবাদ

পুলিশের উচ্চপদস্থ কর্তাদের তরফে জানানো হয়েছে খেলোয়াড়দের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

এই ১১ সদস্যই মধ্য় কাশ্মীরের গান্দেরবালের কালমুল এলাকার বাসিন্দা। খেলোয়াড়দের আটক করার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ স্টেশনের সামনে ভিড় জমিয়ে খেলোয়াড়দের মুক্তির জন্য চিৎকার চেঁচামিচি করতে থাকেন।

কাশ্মীরি ক্রিকেটারদের গায়ে পাকিস্তানের জার্সি, আটক করে চলছে জিজ্ঞাসাবাদ

সূত্রের খবর, এই খেলাটি ২ এপ্রিল হয়েছিল যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের দীর্ঘতম চেনারি-নাশরি টানেল উদ্বোধনের জন্য জম্মু ও কাশ্মীরে এসেছিলেন। এই ঘটনার তদন্ত করতে এনআইএ দিল্লি থেকে জম্মু কাশ্মীরে যাবে আজ বৃহস্পতিবার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+