কত শব্দ লিখলেন, গুনে দেবে আপনার পেন! কাশ্মীরি বালকের বিস্ময় আবিষ্কারে অবাক বিশ্ব

কত শব্দ লিখলেন, গুনে দেবে আপনার পেন-ই! বিস্ময় আবিষ্কার বিস্ময় বালকের! মাত্র ন-বছর বয়সেই গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিল কাশ্মীরের বালক।

কত শব্দ লিখলেন, গুনে দেবে আপনার পেন-ই! বিস্ময় আবিষ্কার বিস্ময় বালকের! মাত্র ন-বছর বয়সেই গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিল কাশ্মীরের বালক। সরকারি স্কুলের তৃতীয় শ্রেণির পড়ুয়া মুজাফ্ফর আহমেদ খান তাঁর এই বিস্ময় আবিষ্কারে ছিনিয়ে নিল সর্বকনিষ্ঠ আবিষ্কারকের তকমা। ন-বছরেই মুজাফ্ফর হয়ে গেলেন 'সেলিব্রেটি'।

কত শব্দ লিখলেন, গুনে দেবে আপনার পেন! কাশ্মীরি বালকের বিস্ময় আবিষ্কারে অবাক বিশ্ব

মুজাফ্ফর এমন একটি পেন আবিষ্কার করেছে, যে পেনটি অনায়াসে গুণে ফেলতে পারে শব্দ সংখ্যা। ফলে আপনি কত শব্দ লিখলেন, তা মুহূর্তেই জানিয়ে দেবে পেন। কিন্তু কী করে এই ভাবনা এল মুজাফ্ফরের মনে? মুজাফ্ফর কম লেখার জন্য পরীক্ষায় আশাতীত ফল করতে পারছিল না। সেখান থেকেই শব্দসংখ্যা জানা যাবে এমন পেন আবিষ্কারের ভাবনা বলে জানা গিয়েছে।

আর যেমন ভাবনা, তেমনই কাজ। বিস্ময় পেন আবিষ্কার করে ফেলল খুদে বালক। কাশ্মীরের গুরেজের সরকারি স্কুলের ছাত্র মুজাফ্ফর জানিয়েছে, পেনটির একদিকে একটি কেসিং লাগানো আছে। আর পেনের মাথায় লাগানো রয়েছে এলসিডি মনিটর। থ্রিডি প্রিন্টারে তৈরি ওই কেসিং। লেখা শুরু করলেই মনিটরে দেখা যাবে কত শব্দ সংখ্যা লেখা হল।

এখানেই শেষ নয়, আবিষ্কারের শব্দসংখ্যা মেসেজের মাধ্যমে মোবাইলেও নেওয়া যাবে। এই আবিষ্কারকে যুগান্তকারী বলে ব্যাখ্যা করছে শিক্ষামহল। এই কাউন্টিং পেনের ভাবনা মাথায় আসার পরই ন্যাশনাল ইনোভেশন ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করা হয়। কেন্দ্রের এই সংস্থাই পেনটি তৈরি করতে সাহায্য করে মুজাফ্ফরকে।

এবার এই পেনকে বাজারে আনার তোড়জোড় শুরু হয়েছে। আগামী মে মাসের মধ্যেই পেনটিকে বাজারে আনার চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থাটি। এদিকে মুজাফ্ফরের এই সাফল্যে দারুন খুশি পরিবার। মুজাফ্ফর জন্মের পর পাঁচ বছর পর্যন্ত কথা বলতে পারত না। সেই মুজাফ্ফরই নয়া আবিষ্কারে চমকে দিল বিশ্বকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+