কাশ্মীর স্বাধীন হবে, ভূস্বর্গে সংঘর্ষের সময়ই ফের হাফিজ সঈদের হুঙ্কার

সঈদ
নয়াদিল্লি, ৫ ডিসেম্বর: প্রথমে সন্দেহ হয়েছিল। কিন্তু হাফিজ মহম্মদ সঈদের টুইট দেখে আর বুঝতে বাকি রইল না যে, শুক্রবার কাশ্মীরে তিন-তিনটি জঙ্গি হামলার পিছনে কারা রয়েছে! লস্কর-ই-তৈবা যে হামলার ছক কষা থেকে শুরু করে বাস্তবায়ন ঘটিয়েছে, তা এখন পরিষ্কার।

আরও পড়ুন: ১২ ঘণ্টায় তিনটি জঙ্গি হামলা, কাশ্মীরে নিহত ১৭

১৮ নভেম্বর জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা ওরফে জামা-উদ-দাওয়ার চাঁই হাফিজ মহম্মদ সঈদ একটি টুইট করেন। সেখানে বলা হয়েছে, "কাশ্মীরে গায়ের জোরে নির্বাচন করিয়ে বিশ্বকে বোকা বানানো যাবে না। বন্যাদুর্গত কাশ্মীরিদের কাটা ঘাটে নুনের ছিটে দিচ্ছে ভারত।" তখন থেকেই গোয়েন্দাদের একাংশ মনে করছিলেন, কাশ্মীরে বিধানসভা ভোট বানচাল করতে নাশকতা চালাতে পারে লস্কর জঙ্গিরা। শুক্রবারের ঘটনা দেখিয়ে দিল, সেই অনুমান নির্ভুল ছিল।

এ দিন যখন পরপর চারটি জঙ্গি হামলায় কাশ্মীর কেঁপে উঠেছে, সেই সময় পাকিস্তানে নিজের নিরাপদ আস্তানা থেকে একটি জ্বালাময়ী টুইট করেন হাফিজ মহম্মদ সঈদ। তিনি লেখেন, "ভারতের ধ্বংস অনিবার্য। কাশ্মীর স্বাধীন হবেই। ১৯৭১ সালের বদলা নেওয়া হবে। গুজরাতের নির্যাতিতরা বিচার পাবে। ইনসাল্লাহ।"

শুক্রবার দুপুরে শ্রীনগরে যে জঙ্গি হামলা হয়, তাতে সেনাবাহিনীর গুলিতে মারা যায় এক লস্কর কমান্ডার। তার সঙ্গে হাফিজ মহম্মদ সঈদের ওই টুইট। গোয়েন্দারা নিশ্চিত হয়ে যায় যে, লস্কর-ই-তৈবা তথা হাজিফ মহম্মদ সঈদের পরিকল্পনাতেই আজকের পরপর আক্রমণ ঘটেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+