কাশ্মীরে জঙ্গিদের নয়া ছক, বডি ক্যামেরায় এনকাউন্টারের ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট, ফাঁস চক্রান্ত

কাশ্মীরে জঙ্গিদের নয়া ছক, বডি ক্যামেরায় এনকাউন্টারের ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট, ফাঁস চক্রান্ত

রক্ত গরম করা সব ভিডিও সোশ্যাল িমডিয়ায় ছড়িয়ে দিচ্ছে জঙ্গিরা। তাতে সেনা বাহিনীর সঙ্গে এনকাউন্টােরর দুর্ধর্ষ অভিযান দেখা যাচ্ছে। আর এতেই প্রভাবিত হয়ে পড়ছে উপত্যকার তরুণ রক্ত। আর এই ছকেই ছাত্র যুবদের জঙ্গি শিবিরে েটনে আনার ছক কষা হচ্ছে। সম্প্রতি একটি সংঘর্ষে নিহত জঙ্গির দেহ থেকে মিলেছে বডি ক্যামেরা। তাতেই ফাঁস হয়েছে জঙ্গিদের চক্রান্ত।

জঙ্গি তৈরির ছক

জঙ্গি তৈরির ছক

কাশ্মীরে এখন অনেকটাই ঝিমিয়ে পড়েছে জঙ্গি কার্যকলাপ। বাইরে থেকে তেমন সাহায্য পাচ্ছেন না উপত্যকার জঙ্গিরা। আর নিজেদের রশদও ফুরিয়ে এসেছে। একের পর এক সেনা অভিযানে জঙ্গি নিকেশ হওয়ায় লোকবলও কমে এসেছে। নতুন জঙ্গি তৈরির করার জন্য এবার তাই নতুন পরিকল্পনা করেছে তারা।

বডি ক্যামেরায় ভিডিও

বডি ক্যামেরায় ভিডিও

কাশ্মীরে সেনা জঙ্গি সংঘর্ষের ভিডিও ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়া। কীভাবে এই ভিডিও ছড়াচ্ছে তার কারণ সন্ধান্তে গিয়ে চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে সেনাবাহিনীর। তাতে জানা গিয়েছে জঙ্গিরা এনকাউন্টারের সময় বডি ক্যামেরা লাগিয়ে কাজ করছে। যাঁরা পালাতে পারছে তাঁদের দেহে থাকা ক্যামেরার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হচ্ছে।

জঙ্গিদের কৌশল ফাঁস

জঙ্গিদের কৌশল ফাঁস

কাশ্মীর পুলিসের পদস্থ আধিকারিকরা তদন্ত করে জানতে পেরেছেন সেনা জঙ্গি সংঘর্ষ চলাকালীন কয়েকজন জঙ্গি বডি ক্যামেরায় ভিডিও করছে তারপর সেগুলি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। তার মাধ্যমে প্রভাবিত করা হচ্ছে কাশ্মীরের ছাত্র যুবদের। তাতেই প্রভাবিত হয়ে ছাত্র যুবরা জঙ্গি সংগঠনে নাম লেখাতে শুরু করবে বলে আশা করছে জঙ্গিরা।

কড়া নজরদারি

কড়া নজরদারি

কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের পর কড়া নজরদারি চলছে গোটা এলাকায়। ফলে জঙ্গি অনুপ্রবেশ করাতে পারছে না পাকিস্তানের কোনও জঙ্গি সংগঠন। তারপরেই লস্কর-ই-তৈবা এই ছক কষেছে বলে মনে করছে কাশ্মীর পুলিস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+