Kashmir: ঠান্ডায় জমজমাট ভূস্বর্গ, জমে বরফ ডাল লেক, তাপমাত্রা নামল হিমাঙ্কের চার ডিগ্রি নীচে

তুষারপাত অনেকদিন আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল। বছর পড়তেই তাপমাত্রা নেমে গেল অনেক নীচে। শ্রীনগরে পর্যন্ত কম্পন ধরিয়েছে হিমেল হাওয়া। তাপমাত্রা নেমে গিয়েছে -৪.৮। তার জেরে ডাল লেকের জমে বরফ হয়ে গিয়েছে।

কাশ্মীরে এবার সর্বাধিত পর্যটকের সমাগম ঘটেছে। শয়ে শয়ে পর্যটক বর্ষশেষের উদযাপনে চলে এসেছিলেন কাশ্মীরে। এবার শৈল শহর শিমলা মাছি মেরেছে। সেখানে নিউ ইয়ার ইভে তেমন পর্যটকদের দেখা মেলেনি শিমলায়। সকলেই প্রায় হাজির হয়েছিলেন কাশ্মীরে।

Dal lake frozen

অক্টোবর মাস থেকেই কাশ্মীরে শুরু হয়ে গিয়েছে তুষারপাত। তখন থেকেই এক কথায় পর্যটকদের ঢল নেমেছিল ভূস্বর্গে। তবে শ্রীনগরে তেমন ঠান্ডা দেখা যায়নি। কিন্তু বছর পড়তেই শ্রীনগরেও হাড় কাঁপুনি ঠান্ডা পড়তে শুরু করে। তার জেরে তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে। একেবারে হিমাঙ্কের নীচে নেমে গিয়েছে তাপমাত্রা।

হঠাৎ করে তাপমাত্রার পারদ নেমে গিয়েছে মাইনাস ৪ ডিগ্রিতে। মঙ্গলবার তাপমাত্রার পারদ শ্রীনগরে নেমে দাঁড়িয়েছে মাইনাস ৪.৮ ডিগ্রিতে অর্থাৎ প্রায় ৫ ডিগ্রিতে নেমে গিয়েছে তাপমাত্রার পারদ। ডাললেকের জল বরফ হয়ে গিয়েছে। গতবছরও এই রকম তীব্র শীতের কামড় পড়েছিল কাশ্মীরে।

এই মুহূর্তে কাশ্মীরে বহু পর্যটক রয়েছে। হাউসবোটগুলি প্রায় ভর্তি। কোথাও কোনও জায়গা নেই। তার মধ্যে হঠাৎ করে তাপমাত্রার এই পতন যথেষ্ট উদ্বেগজনক। কারণ পর্যটকদের সঠিক পরিষেবা দেওয়া কঠিন। প্রতিবছরই টানা ৪০ দিন পর্যন্ত শীতের দাপট থাকে কাশ্মীরে। এবছরও সেটাই হয়েছে। ২০ দিন শীত পার হয়ে গিয়েছে। আরও ১০ দিন চলবে এই কনকনে ঠান্ডার দপট। অর্থাৎ ৩১ জানুয়ারির আগে পর্যন্ত এই দাপট কমবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+