কাশ্মীরে স্কুলে ঢুকে জঙ্গিহানার পর ব্যাপক ধরপাকড় শুরু! আটক ৫৭০ জন, চলছে একাধিক সংগঠন নিয়ে তদন্ত

কাশ্মীরের ডিআইজি দিলবাগ সিং আগেই জানিয়েছেন যে, কাশ্মীরে বিভেদ সৃষ্টি করতে নির্দিষ্ট ধর্মের মানুষকে টার্গেট করে হত্যার স্ট্র্যাটেজি নিয়েছে সন্ত্রাসবাদী সংগঠনগুলি। আর সেই স্ট্র্যাটেজি মতোই কাশ্মীরে কয়েকদিন আগে একটি স্কুলে ঢুকে ২ শিক্ষককে গুলি করে হত্যা করে সন্ত্রাসবাদীরা। ঘটনাকে মোটেও সহজভাবে নেয়নি প্রতিরক্ষামন্ত্রক। এদিন সকাল থেকেই গোটা উপত্যকা জুড়ে পর পর ধরপাকড় শুরু হয়েছে। একদিকে সন্ত্রাসী হামলার জেরে আইএসআইএসের মতো সংগঠনকে ঘিরে তদন্তে নেমে বড় সাফল্য পেয়েছে এনআইএ, অন্যদিকে, নিরাপত্তাবাহিনী কাশ্মীর জুড়ে শুরু করেছে ধরপাকড়।

কাশ্মীরে আটক ৫৭০ জন

কাশ্মীরে আটক ৫৭০ জন

এদিকে, কাশ্মীরে টার্গেটেড কিলিং এর জেরে কার্যত দলে দলে সংখ্যালঘুরা উপত্যকা ছেড়ে চলে যাচ্ছেন। রিপোর্ট বলছে, আতঙ্কের রেশ তাঁদের মধ্যে প্রবল। এদিকে, কাশ্মীরে শিক্ষক মৃত্যুর ঘটনায় ১৬ টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে এনআইএ। এদিকে, নিরাপত্তাবাহিনীও পাকড়াও করেছে বেশ কয়েকজনকে। আর সেখান থেকে প্রায় ৫৭০ জনকে আটক করেছে তারা। এই ৫৭০ জনের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যায় রয়েছেন যুবকরা।

 দিল্লি থেকে রাতারাতি উড়ে গিয়েছেন গোয়েন্দারা

দিল্লি থেকে রাতারাতি উড়ে গিয়েছেন গোয়েন্দারা

এদিকে, কাশ্মীরে 'টার্গেটেড কিলিং' এর ঘটনায়, ইতিমধ্যেই জম্মু ও কাশ্মীরে দিল্লি থেকে উড়ে গিয়েছেন গোয়েন্দা শিবিরের বহু কর্তা। আইবির একাধিক অফিসার সেখানে পৌঁছেছেন। তাঁদের সঙ্গে নিয়েই এদিনের ধরপাকড় শুরু হয়ে গিয়েছে। উল্লেখ্য, গত ৫ দিনে কাশ্মীরে ৫ জন সাধারণ নাগরিককে খুন করা হয়েছে। সন্ত্রাসী হামলার এমন ঘটনায় রীতিমতো ত্রস্ত গোটা উপত্যকা। যার ফলেই শুরু হয়েছে ধরপাকড়।

ময়দানে এনআইএ

ময়দানে এনআইএ

এক কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন ২০২০ সালের ফেব্রুয়ারি মাস থেকে 'ভয়েস অফ হিন্দ' নামে একটি ম্যাগাজিন প্রকাশ করছে। আর তাদের হাত ধরে, বহু অবৈধ কাজ উপত্যকা জুড়ে চলছে বলে খবর। সেই খবর পেতেই এদিন কাশ্মীরের ১৬ টি জায়গায় পর পর তল্লাশি চালায় এনআইএ। মনে করা হচ্ছে সাম্প্রদায়িকতা ছড়াতে এই ম্যাগাজিনের নেপথ্যে বহু কাশ্মীরি যুবককে সন্ত্রাসের দিকে টেনে নিয়ে যাচ্ছে সংগঠনগুলি। আর তার মূল পাণ্ডার খোঁজেই এদিন রীতিমতো তল্লাসি শুরু করে নিরাপত্তা বাহিনী।

কোথায় কোথায় তল্লাশি?

কোথায় কোথায় তল্লাশি?

উল্লেখ্য, শ্রীনগরের টিআরএফ শিবিরের একাধিক নেতার বাড়ি তল্লাশি করা হয়েছে। শ্রীনগর, অনন্তনাগ, সোপোরে বহু জনের বাড়ি তল্লাশি চলেছে এদিন। গোয়েন্দা সূত্রের খবর, ৫ কেজি আইইডি নিয়ে ভাতিণ্ডিতে টিআরএফ শিবিরে বিস্ফোরক পৌঁছে দিয়েছে লস্কর ই তৈবা। আর সেই কারণেই এই তল্লাশি অভিযান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+