কাশ্মীরি পণ্ডিতরা চলে যাওয়ায় বহু আগেই গৌরব হারিয়েছে ভূস্বর্গ, সংসদে দুঃখপ্রকাশ মোদীর
পণ্ডিতরা চলে যাওয়ায় গৌরব হারিয়েছে কাশ্মীর, কে বললেন এমন কথা
জম্মু ও কাশ্মীর থেকে পণ্ডিতরা ১৯৯০ সালে চলে যাওয়ার পরেই পরিচিতি হারিয়েছে ভূস্বর্গ। বৃহস্পতিবার লোকসভায় এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৩৭০ ধারা বাতিল নিয়ে বিরোধীদের সমালোচনার জবাব দিতেই তিনি এই মন্তব্য করেন।

পাণ্ডিতরা চলে যাওয়ায় গৌরব হারিয়েছে কাশ্মীর
কাশ্মীর ভারতের রত্ন তা নিয়ে কোনও সন্দেহ নেই। তবে পণ্ডিতরা কাশ্মীর ছেড়ে চলে যাওয়ায় সেই গৌরব হারিয়েছে ভূস্বর্গ। সংসদে এমনই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন ১৯৯০ সালে সন্ত্রাসবাদ বাড়তে শুরু করায় কাশ্মীর ছাড়তে শুরু করেন পণ্ডিতরা। তখন থেকেই কাশ্মীর তার সেই গৌরবজ্জ্বল পরিচিতি হারিয়ে ফেলে। কাজেই ৩৭০ ধারা নিয়ে তিন প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি, ওমর আবদুল্লা এবং ফারুক আবদুল্লা যে মন্তব্য করেছে তা একেবারেই মেনে নেওয়া যায় না বলে দাবি করেছেন তিনি।

তিন প্রাক্তন মুখ্যমন্ত্রীর মন্তব্য
কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্ত ঘোষণার পরেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি বলেছিলেন ভারত কাশ্মীরের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। ১৯৪৭ সালে অন্য সিদ্ধান্ত নিলে কাশ্মীর আরও ভাল থাকত। প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বলেছিলেন, ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্ত ভারত থেকে কাশ্মীরকে আলাদা করেছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবুল্লা বলেছিলেন, ৩৭০ ধারা বাতিল করা হলে কাশ্মীরে কেউ জাতীয় পতাকা ওড়াবে না। প্রাক্তন মুখ্যমন্ত্রীদের এই ধরনের মন্তব্য কোনও ভাবেই মেনে নেওয়া যায় না বলে সংসদে আজ আক্রমণ শানিয়েছেন মোদী।

৩৭০ ধারা বাতিল গোটা দেশকে এক করেছে
মোদী এদিন সংসদে দাবি করেছেন কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্ত দেশকে আরও ঐক্যবদ্ধ করেছে। এতদিনে এক দেশ এক জাতি তৈরি হয়েছে। কাশ্মীরের পরিচিতি গুলি আর বন্দুক তৈরি করেছিল কারা? কেউ নিশ্চয়ই ১৯৯০ সালের জানুয়ারি মাসটাকে ভুলে যাবেন না যখন কাশ্মীরি পণ্ডিততে তাড়ানো হয়েছিল সেখান থেকে। বিরোধীদের বিরুদ্ধে এভাবেই একের পর এক আক্রমণ শানিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী।












Click it and Unblock the Notifications