Kashmir: হিজাবের পর এবার আবায়ায় আপত্তি, শ্রীনগরের স্কুলের নির্দেশিকা ঘিরে বিতর্ক
কর্নাটকে হিজাব বিতর্কের পর এবার শ্রীনগরে মুসলিম ছাত্রীদের আবায়া পরায় নিষেধাজ্ঞা। অভিযোগ শ্রীনগরের একটি স্কুল নাকি আবায়া পরে আসা ছাত্রীদের সেটা খোলার নির্দেশ দিয়েছে। তাতে নতুন কে বিতর্ক তৈরি হয়েছে।
আবায়া হল মুসলিম মেয়েদের একটি পোশাক। যেটায় কেবল মুখ খোলা থাকে, শরীরের বাকি অংশ একেবারে ঢাকা থাকে। অনেকটা বোরখার মত। সৌদি আরবে মুসলিম মেয়েরা বাইরে গেলে এই পোশাক পরে যায়। ভারতেও এই পোশাকের প্রচল রয়েছে মুসলিমদের মধ্যে। কাশ্মীর, কর্নাটক সহ একাধিক জায়গায় এই পোশাক পরেই মুসলিম মেয়েরা বাইরে বেরোন।

শ্রীনগরের বিশ্বভারতী হিন্দু বিদ্যাপিঠ নাকি এই নির্দেশিকা জারি করেছে। স্কুলের প্রিন্সিপাল নাকি নির্দেশিকা জারি করেছেন যেসব ছাত্রীরা আবায়া পরে এসেছেন তাদের সেটা খুলে আসতে হবে স্কুলে। এই খবর প্রকাশ্যে আসার পরেই চরম শোরগোল পড়ে গিয়েছে। বেসরকারি এই বিদ্যালয় কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে এরকম কোনও অফিসিয়াল নির্দেশিকা জারি করা হয়নি। ভুল তথ্য পেশ করা হয়েছে। তাতে ভুল বোঝাবুঝি তৈরি।
অভিযোগ গত ৫ জুন স্কুলে আবায়া পরা নিয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়। একাদশ এবং দ্বাদশ শ্রেণির ছাত্রীদের আবেয়া খুলে রাখতে বলা হয়। তারপরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্কুলের পোশাক পরে স্কুলে আসতে বলা হয় ছাত্রীদের। তারপরেই শোরগোল পড়ে যায়। ছাত্রীরা তাতে প্রবল আপত্তি জানায়। তাঁরা অভিযোগ করেছে স্কুলে ছেলেরাও রয়েছে। তাঁদের সামনে এমনি পোশাক পরে থাকা মানায় না।

ছাত্রীদের কাছ থেকে অভিযোগ শোনার পর অভিভাবকরাও স্কুলে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। এবং স্কুলের ম্যানেজমেন্টের কাছে রীতিমত অভিযোগ জানিয়েছেন তাঁরা। তারপরেই স্কুলের ম্যানেজমেন্টের পক্ষ থেকে লিখিত বিবৃতি দিয়ে জানানো হয়েছে পুরোটাই ভুল বোঝাবুঝির জন্য বিতর্ক তৈরি হয়েছে।
কয়েক মাস আগে কর্নাটকে হিসাব পরা নিষিদ্ধ করা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। কর্নাটকের বিজেপি সরকার শিক্ষাস্থানে হিজাব পরায় নিষেধাজ্ঞা জারি করেছিলেন। শিক্ষা ক্ষেত্রে ক্ষর্ম নয় শিক্ষার মাপকাঠিতে বিচার হয়ে সেই যুক্তি সামনে রেখেই হিজাব পরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এমনকী কর্নাটক হাইকোর্টও কর্নাটক সরকারের সিদ্ধান্তকে সিলমোহর দিয়েছিল। সুপ্রিম কোর্টে পর্যন্ত এই নিয়ে মামলা গড়িয়েছিল।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications