ঈদের মাঝে কাশ্মীরে ১৪ ঘণ্টা ধরে সেনা-জঙ্গি এনকাউন্টার, নিহত দুই জঙ্গি
কাশ্মীরে অশান্তি অব্যাহত। রবিবার প্রায় ১৪ ঘণ্টা গুলির লড়াই চলে সেনার সঙ্গে। সেই লড়াইয়ে দুই জঙ্গিকে নিকেশ করা গিয়েছে।
ঈদের মাঝেই কাশ্মীরে অশান্তি অব্যাহত। ঈদের আগের দিন শ্রীনগরের উপকণ্ঠে একটি স্কুলে দুই জঙ্গি আশ্রয় নেয়। রবিবার প্রায় ১৪ ঘণ্টা গুলির লড়াই চলে সেনার সঙ্গে। সেই লড়াইয়ে দুই জঙ্গিকে নিকেশ করা গিয়েছে। আহত হয়েছেন ২ সেনা জওয়ান। এই ঘটনায় ফের একবার অশান্ত কাশ্মীরের চিত্র সকলের সামনে ফুটে উঠেছে।
ডিরেক্টর জেনারেল অব পুলিশ এসপি বেদ জানিয়েছেন রবিবার সন্ধ্যায় এনকাউন্টার শুরু হয়। তবে আহত সেনা জওয়ানরা বিপন্মুক্ত রয়েছেন। শ্রীনগরের উপকণ্ঠে দিল্লি পাবলিক স্কুলের ঘরে ঘরে তল্লাশি চালিয়ে দুই জঙ্গিকে এনকাউন্টার করা হয়েছে।

পান্থা চকে একটি রাস্তা উদ্বোধনের সময়ে দুই জঙ্গি প্রকাশ্যে গুলি চালাতে শুরু করে। শনিবারের এই ঘটনায় এক সিআরপিএফ সাব-ইনস্পেক্টর শহিদ হন ও ঘটনায় আহত হন এক জওয়ান। সেনার ধাওয়া খেয়ে জঙ্গিরা স্কুলের ভিতরে লোকানোর চেষ্টা করে।
সেখানেই সেনা এনকাউন্টারে ২ জঙ্গিকে নিকেশ করা গিয়েছে। জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা ঘটনার দায় স্বীকার করেছে। পান্থ চকের ঘটনা ফের একবার আঙুল দিয়ে দেখিয়ে দিল গত একবছরে অশান্ত কাশ্মীরে কীভাবে শিশুদের পড়াশোনা-স্কুল-কলেজ বারবার বাধার মুখে পড়েছে।
কাশ্মীরে মেহবুবা মুফতির সরকার স্কুলে ঢুকে এনকাউন্টারের ঘটনায় তীব্র নিন্দা করেছে। কাশ্মীরের যুব সমাজকে কাশ্মীর বিরোধী শক্তি অশিক্ষিত করে রাখতে চাইছে বলেই এমন ঘটনা বারবার ঘটানো হচ্ছে বলে দাবি পিডিপি সরকারের।












Click it and Unblock the Notifications