কাশ্মীরে সেনার উদ্দেশে জারি চরম সতর্কতা! উপত্যকায় জঙ্গিদের অনুপ্রবেশ নিয়ে চাঞ্চল্যকর তথ্য

১০ হাজার সেনা মোতায়েনের পর আরও ২৮ হাজার সেনা উপত্যকায় পাঠাচ্ছে কেন্দ্র ।গোটা কাশ্মীর জুড়ে কার্যত থমথমে পরিস্থিতি। আর এরই মধ্যে কাশ্মীর জুড়ে জারি হয়েছে সতর্কতা।

১০ হাজার সেনা মোতায়েনের পর আরও ২৮ হাজার সেনা উপত্যকায় পাঠাচ্ছে কেন্দ্র ।গোটা কাশ্মীর জুড়ে কার্যত থমথমে পরিস্থিতি। আর এরই মধ্যে কাশ্মীর জুড়ে জারি হয়েছে সতর্কতা। পদাতিক, ও বায়ুসেনাকে সতর্ক থাকবার নির্দেশ দেওয়া হয়েছে।

কাশ্মীরে জারি চরম সতর্কতা! উপত্যকায় কোন জঙ্গিদের অনুপ্রবেশ

জানা গিয়েছে, কাশ্মীরে ঢুকে পড়েছে ৫ জইশ -এ-মহম্মদ জঙ্গি। আর তার জন্যই এমন সতর্কতা জারি করা হয়েছে। পাক অধিকৃত কাশ্মীর থেকে চুপিসাড়ে ভারতের বুকে ঢুকে পড়েছে এই ৫ জঙ্গি। আর এদের তল্লাশিতে গোটা উপত্যকা কার্যত নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছে সেনা। এদিকে, চরম সতর্কতা জারির শব্দ শুনে টুইটে আশঙ্কা প্রকাশ করেন জম্মু ও কাশ্মীরের ন্যাশনাল কন্ফরেন্সের নেতা ওমর আবদুল্লাহ। তাঁর প্রশ্ন, কাশ্মীরে ঠিক কী ঘটতে চলেছে তা নিয়ে সংশয় রয়েছে সকলের!

এদিকে, কেন্দ্রের তরফে জম্মু ও কাশ্মীর জুড়ে বায়ু সেনা ও পদাতিক সেনাকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। গত চারদিনে কাশ্মীরের বুকে ২৮১ বাটালিয়ান সেনা প্রবেশ করেছে বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+