পাকিস্তানকে ধাক্কা, কাশ্মীর ইস্যু মোদীর সঙ্গে আলোচনাতেই আনল না চিন
দু'দিনের ভারত সফরে আর যা নিয়ে আলোচনা হোক, কাশ্মীর নিয়ে একটি শব্দও বিনিময় হয়নি চিনের প্রেসিেডন্ট জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। জিনপিং ফিরে যাওয়ার পর শনিবার সাংবাদিক বৈঠক করে একথা জানান বিদেশ সচিব বিজয় গোখেল। তামিলনাড়ুতেই সাংবাদিক বৈঠক করে তিনি জানিয়েছেন, মামাল্লাপূরমে মোদী এবং জিনপিংয়ের মধ্যে যে বৈঠক হয়েছে তাতে কাশ্মীর ইস্যুতে কোনও কথা হয়নি। কাশ্মীর যে একান্তভাবেই ভারতের অভ্যন্তরীন বিষয় সেটা আবারও পরিষ্কার হয়ে গেল।

কাশ্মীরকে উহ্য রেখেই সন্ত্রাস দমনে আলোচনা
কাশ্মীর ইস্যুতে একটি কথাও বলেননি চিনের প্রেসিডেন্ট জিনপিং। ভারতও আর সেই প্রসঙ্গ উত্থাপন করেনি। এক প্রকার উভয়ের সতর্ক সম্মতিতেই কাশ্মীর প্রসঙ্গ উহ্য থেকে গিয়েছে বৈঠকে। তবে জঙ্গি দমনের কার্যকলাপ নিয়ে বিস্তর আলোচনা করেছে দু দেশের রাষ্ট্রপ্রধান। ভারত ও চিন একযোগে জঙ্গি দমনে কাজ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে সহমত জানিয়েছে।

মোদীকে আমন্ত্রণ জিনপিংয়ের
কাশ্মীর সিদ্ধান্ত নিয়ে প্রথমে আপত্তি চিনও দেখিয়ে ছিল। কিন্তু এক প্রকার ভারতের তৎপরতাতেই সেই উদ্যোগ তেমন আগ্রাসী আকার নেয়নি। পাকিস্তানের একাধিক আবেদন, অনুযোগ, অভিযোগও তেমন গুরুত্ব পায়নি চিনের কাছে। জিনপিংয়ের ভারত সফরই তার প্রমাণ। বিদেশ সচিব বিজয় গোখেল সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির লক্ষ্যে চিনে আয়োজিত ভারত-চিন সামিেট যাওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং।

মোদীর অভ্যর্থনায় আপ্লুত জিনপিং
এই দু'দিনে চিনের প্রেসিডেন্টের আপ্যায়নে কোনও কসুর করেনি মোদী সরকার। নিরাপত্তা থেকে রসনা তৃপ্তি সবেতেই বিশেষ ব্যবস্থা করা হয়েছিল। দু'দিনের এই ভারত সফর আতিথেয়তায় যে আপ্লুত জিনপিং সেটা যাওয়ার আগে তিনি বুঝিয়ে দিয়েছে। ভারতকে বিদায় জানানোর শেষ মুহূর্তে জিনপিং বলেছেন, তাঁদের বৈঠক অনেক আত্মিক এবং গভারে গিয়ে হয়েছে।
জিনপিংয়ের এই বক্তব্যই বুঝিেয় দিয়েছে মোদী কাজ উদ্ধার করে ফেলেছেন। কাশ্মীর ইস্যুতে পাকিস্তান যে বড় ধাক্কা খেল তা আবারও স্পষ্ট হয়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications