উরির পর এবার চেষ্টা রামপুরে, অনুপ্রবেশ রুখে ৬ জঙ্গিকে খতম করল সেনা
কাশ্মীরের রামপুরে অনুপ্রবেশ রুখে ৬ জঙ্গিকে এদিন শনিবার খতম করা গিয়েছে বলে খবর। গোটা এলাকা ঘিরে ফেলে সেনা। জোরকদমে তল্লাশি চলেছে।
জম্মু ও কাশ্মীরের উরিতে শুক্রবার পাকিস্তানি বর্ডার অ্যাকশন টিমের দুই জঙ্গি সদস্যকে নিকেশ করে ভারতীয় সেনা। তারপর রাত কাটতে না কাটতেই ফের ভারতের সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ ঘটিয়ে সন্ত্রাস হামলার চেষ্টা পাকিস্তানি জঙ্গিদের।
আর তা সফলভাবে আটকাল ভারতীয় সেনা। কাশ্মীরের রামপুরে অনুপ্রবেশ রুখে ৬ জঙ্গিকে এদিন শনিবার খতম করা গিয়েছে বলে খবর। গোটা এলাকা ঘিরে ফেলে সেনা। জোরকদমে তল্লাশি চলেছে।

সেনা সূত্রে খবর, আরও দুই-তিনজন জঙ্গিকে ঘিরে ফেলা গিয়েছে। কাশ্মীরের ত্রাল সেক্টরে সেনা-জঙ্গি এনকাউন্টার চলছে। লুকিয়ে রয়েছে জঙ্গিরা। তাদের বের করার চেষ্ট করছে সেনা। আর কতজন জঙ্গি লুকিয়ে রয়েছে তা এখনই বলা যাচ্ছে না। পুরোদমে জঙ্গিদমন অপারেশন চলছে বলে খবর।












Click it and Unblock the Notifications