কাশ্মীরের হিজবুল কমান্ডারকে রুদ্ধশ্বাস সাঁড়াশি আক্রমণ সেনার! শেষে ঘটল কোন পরিণতি

কাশ্মীরের হিজবুল জঙ্গিকে রুদ্ধশ্বাস সাঁড়াশি আক্রমণ সেনার! শেষে ঘটল কোন পরিণতি

গত রবিববার থেকে ক্রমাগত অশান্ত কাশ্মীর। একের পর এক ঘটনায় সেখানে রক্তক্ষয় ঘটে চলেছে। রবিবার দেশের বীর ৫ সেনা জওয়ান শহিদ হয়েছেন জঙ্গিদের সঙ্গে লড়াই করতে গিয়ে। এরপরও সিআরপিএফ ও সিআইএসওফ এর সেনাদের ওপর হামলা হয়েছে। এরপর আজ সেনার তরফে সাঁড়াশি আক্রমণ চালানো হয় হিজবুল কমান্ডার রিয়াজ নাইকুর দিকে।

 পুলওয়ামায় তোলপাড়

পুলওয়ামায় তোলপাড়

পর পর ঘটনায় একের পর এক সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। এরপর উপত্যকায় কার্যত জঙ্গি দমনে ব্যাপক অভিযান শুরু করে সেনা। সেখানে হিজবুল প্রধান রিয়াজ নাইকুকে আজ সাঁড়াশি আক্রমণ করা হয় পুলওয়ামায়।

রুদ্ধশ্বাস গুলির লড়াই

রুদ্ধশ্বাস গুলির লড়াই

পুলওয়ামায় রিজাজের লুকিয়ে থাকার খবর পেয়েই যৌথবাহিনী হামলা চালায়। ঘণ্টার পর ঘণ্টা চলে গুলির লড়াই। রিয়াজের সঙ্গে আরও ২ জঙ্গি একটি বাড়িতে লুকিয়ে ছিল বলে খবর।

 কোন পরিণতি?

কোন পরিণতি?

দুইপক্ষের গুলির লড়াইতে শেষে এনকাউন্টারে মারা যায় হিজবুল কমান্ডার রিয়াজ নাইকু। উপত্যকায় বুরহান ওয়ানির পর এই রিয়াজ অন্যতম ত্রাস হয়ে উঠেছিল। আর আজ তাকে নিকেশ করে , কার্যত হিজবুলের দাপটের মেরুদণ্ড ভারতীয় সেনা ভেঙে ফেলেছে বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+