কাশ্মীরে মাথা তুলল নতুন রাজনৈতিক দল! কংগ্রেস,এনসিপি, পিডিপির ৩১ নেতা একজোট

কাশ্মীরে মাথা তুলল নতুন রাজনৈতিক দল! কংগ্রেস,এনসিপি, পিডির ৩১ নেতা একজোট

গত ৫ অগাস্ট জম্মু ও কাশ্মীরের বুক থেকে তুলে নেওয়া হয় ৩৭০ ধারা। জম্মু, কাশ্মীর ও লাদাখকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষিত করা হয়। এরপর ঝিলাম দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। ধীরে ধীরে শীতের বরফের চাদর থেকে নিজেরে বার করেছে কাশ্মীর। প্রশাসনিক স্তরে একাধিক নিষেধাজ্ঞা শিথিল হয়েছে। জেল থেকে বেরিয়ে এসেছেন বহু কাশ্মীরি নেতা।

কাশ্মীরের নতুন রাজনৈতিক দল

কাশ্মীরের নতুন রাজনৈতিক দল

কাশ্মীরের প্রাক্তন পিডিপি নেতা আলতাফ বুখারির হাত ধরে কাশ্মীরের উপত্যকায় মাথা তুলে দাঁড়াল নতুন রাজনৈতিক দল 'আপনি কাশ্মীর পার্টি'। কাশ্মীরের ৩৭০ ধারা উঠে যাওয়ার পর এমন নতুন এক রাজনৈতিক শিবিরের মাথা তুলে দাঁড়ানোর ঘটনা , রীতিমতো প্রাসঙ্গিক।

কোন কোন দলের মানুষ যোগ দিচ্ছেন এই পার্টিতে?

কোন কোন দলের মানুষ যোগ দিচ্ছেন এই পার্টিতে?

জানা গিয়েছে, কংগ্রেস, পিডিপি, ন্যাশনাল কন্ফারেন্সের মতো
দল থেকে ৩১ জন নেতা বুখারির দলে যোগ দেবেন। কাশ্মীরে যখন একের পর এক নেতা ,মন্ত্রী ,প্রাক্তন মুখ্যমন্ত্রীরা বন্দি, তখন সেখানে নতুন রাজনৈতিক শিবিরের জন্ম নিঃসন্দেহে বড় বিষয়।

কাশ্মীরে পরিবারতন্ত্রের রাজনীতি ভাঙতে...

কাশ্মীরে পরিবারতন্ত্রের রাজনীতি ভাঙতে...

কাশ্মীরের পরিবারতন্ত্রের রাজনীতি যাতে উপত্যকার বুকে মাথাচাড়া দিতে না পারে তার জন্যই এমন পার্টির নির্মাণ বলে দাবি করা হয়েছে পার্টির প্রতিষ্ঠাতা আলতাফ বুখারির তরফে। এককালে মুফতি পরিবারের ছত্রছায়ায় থাকা আলতাফের এমন পদক্ষেপ উপত্যকার রাজনীতিতে প্রভাব ফেলবে বলে অনেকেরই আশা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+