কাশ্মীরে গ্রেনেড হামলা! পুলিশ স্টেশনে আহত ১

ফের একবার বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর। এদিন সকালে শ্রীনগরের পুলিস স্টেশনের কাছে শোনা গিয়েছে ভয়াবহ বিস্ফোরণ। মুহূর্তে আতঙ্ক ছড়াতেই জানা যায়, গ্রেনেড হামলা শুরু হয়েছে। যে ঘটনায় ১ জন পুলিশ কর্মী আহত হয়েছেন বলে প্রাথমিক খবরে উঠে আসছে।

পরপর দুই দিন হামলার নিশানায় উপত্যকা

পরপর দুই দিন হামলার নিশানায় উপত্যকা

বুধবারের পর আবারও বৃহস্পতিবার । পর পর দুই দিন উপত্যকায় চাঞ্চল্য ছড়াচ্ছে হিংসা। বুধবার একটি চেকপোস্টে জঙ্গিরা গুলি করতে থাকে বলে খবর ছিল। যার জেরে এক সিআরপিএফ জওয়ান শহিদ হন। আর এরপরই ২ জঙ্গিকে মুহূর্তে নিকেশ করা হয়। এরপরই ঘটে যায় আজকের ঘটনা।

লাল বাজার জুড়ে আতঙ্ক!

লাল বাজার জুড়ে আতঙ্ক!

কাশ্মীরের লালবাজার জুড়ে আপাতত আতঙ্কের রেশ কাটছে না। এদিন সকালে এখানেই গ্রেনেড হামলা হয় বলে প্রাথমিক খবরে জানা যায়। মুহূর্তে ১ জন পুলিশ কর্মী আহত হন বলে খবর মেলে। তাঁকে ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে।

বাহিনীর অভিযান ও এনকাউন্টার

বাহিনীর অভিযান ও এনকাউন্টার

এর আগে, জম্মু ও কাশ্মীরে বিভিন্ন জায়গায় একাধিক এনকাউন্টার খবর উঠে আসতে থাকে প্রজাতন্ত্র দিবসের সময় থেকেই। জানা যায়, কাশ্মীরের বুকে বসে ২৬ জানুয়ারির অনুষ্ঠান বানচালের জন্য ছক কষছিল একাধিক জঙ্গি। আর সেই খবর পেতেই মুহূর্তে তল্লাশি শুরু করে বাহিনী। আর তার জেরেই হয় একের পর এক এনকাউন্টার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+