বন্দিপোরায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে জঙ্গি সংঘর্ষ, আহত ২ জওয়ান
বৃহস্পতিবার সকাল থেকে জম্মু ও কাশ্মীরের বন্দিপোরা জেলার শাহগুন্দ হাজিন এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ শুরু হয়। সূত্রের খবর, এই ঘটনায় আহত হয়েছে ২ জওয়ান।
বন্দিপোরা, ২৯ ডিসেম্বর: বৃহস্পতিবার সকাল থেকে জম্মু ও কাশ্মীরের বন্দিপোরা জেলার শাহগুন্দ হাজিন এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ শুরু হয়। সূত্রের খবর, এই ঘটনায় আহত হয়েছে ২ জওয়ান।
হাজিন এলাকার শাহগুন্দে এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর গোয়েন্দা সূত্রে পেয়ে এলাকায় চিরুণী তল্লাশি শুরু করে সেনা বাহিনী।

এরপর লুকিয়ে থাকা জঙ্গিরা প্রথমে হামলা শুরু করে। সেনা জওয়ানদের লক্ষ্য করে গুলি ছোঁড়া শুরু হয়। এই ঘটনায় সরকারিভাবে কারোর আহত হওয়ার খবর ঘোষণা করা না হলেও সূত্রের খবর জঙ্গিদের গুলিতে ২ সেনা জওয়ান আহত হয়েছে।
পুলিশ ও সেনার আলাদা দুই যৌথ এনকাউন্টারে লস্কর-ই-তৈবার শীর্ষ স্তরের জঙ্গি এবং সবে সন্ত্রাসবাদী সংগঠনে যোগ দেওয়া উপত্যকার ইঞ্জিনিয়ারিং ছাত্রের মৃত্যুর দু সপ্তাহ পর জঙ্গিদের তরফে এই হামলা চালানো হল।












Click it and Unblock the Notifications