কাশ্মীরি পণ্ডিতদের পুনর্বাসনের জন্য নতুন উদ্যোগ প্রশাসনের
জবর দখলকারী বাসিন্দাদের সরিয়ে ঘর ছাড়া কাশ্মীরি পণ্ডিতদের পুনরায় বাসস্থান দিতে নতুন উদ্যোগ নিতে দেখা গেল জম্মু-কাশ্মীর প্রশাসনকে। ইতিমধ্যেই জম্মু ও কাশ্মীর সরকার শুক্রবার অভিবাসী কলোনিতে প্রায় ১০০ অবৈধ দখলদারকে শো-কজ নোটিশ দিয়েছে বলে জানা যাচ্ছে।

এই প্রসঙ্গে প্রশাসনের এই উচ্চ স্থানীয় কর্মকর্তা বলেন সরকার নতুন আবাসন তৈরির পরিবর্তে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে এবং প্রকৃত কাশ্মীরি পণ্ডিতদের থাকার ব্যবস্থা করার পরিকল্পনা করছে।
অভিবাসী ত্রাণ সচিব টিকে ভাট এই প্রসঙ্গে বলেন, “ একাধিক নিয়ম লঙ্ঘন করে এই মুহূর্তে ৯৩টি আবাসন দখল করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এই প্রসঙ্গে ইতিমধ্যে আমরা একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করেছি। আইন অনুযায়ী কাজ হচ্ছে। দীর্ঘদিন থেকেই এই আবাসন গুলিতে জবর-দখলকারীরা রয়েছেন। ”
এই প্রসঙ্গে ত্রাণ সচিব আরও জানান, “ত্রাণ সংস্থার আধিকারিকেরা এই বিষয়ে সমীক্ষা চালানোর সময় দেখতে পান যে কাশ্মীরি অভিবাসী কলোনি গুলিতে মুথি, নাগরোটা, পুরখু এবং মিনি টাউনশিপ জগতির ক্যাম্পে ৯৩ টি আবাসন অবৈধভাবে দখল করা হয়ছে।লোকদের দ্বারা অবৈধভাবে দখল করা হয়েছে বলে প্রমাণিত হয়েছে।” এদিকে কাশ্মীরি অভিবাসী পরিবার গুলিতে আবাসন বরাদ্দের জন্য ত্রাণ ও পুনর্বাসন কমিশনারের কাছে তিনশোটিরও বেশি আবেদন বিচারাধীন রয়েছে বলেও জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications